চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্করসিসের নির্দেশনায় ওয়েব সিরিজে লিওনার্দো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2019
in বিনোদন
A A

‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’, ‘গ্যাংস অব নিউইয়র্ক’, ‘দ্য অ্যাভিয়েটর’। এরকম বিখ্যাত ছবির জন্য বিশ্বজুড়ে খ্যাতি আছে কিংবদন্তি নির্মাতা মার্টিন স্করসিসের। আর এসব ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে স্করসিসের কাজ সহজ করে দিয়েছেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। ফের এই দুই অস্কারজয়ী জুটি এক হচ্ছেন!

২০১০ সালে মার্টিন স্করসিস ও লিওনার্দো জুটি ‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি’ নামে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু এখনো আলোর মুখ দেখেনি ছবিটি। তবে আশার কথা হচ্ছে, সেই ছবিটি নির্মাণের পরিকল্পনা নিয়েই এবার খবরের শিরোনাম মার্টিন স্করসিস ও লিওনার্দো। তবে এটা সিনেমা হিসেবে নয়, ওয়েব সিরিজ হিসেবে দর্শকদের কাছে নিয়ে আসতে চলেছেন স্করসিস ও লিওনোর্দো।

সম্প্রতি তারা ভ্যারাইটিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রথমে ‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি’কে চলচ্চিত্রে নিয়ে আসার ই পরিকল্পনা ছিলো আমাদের। কিন্তু এখন এটিকে ওয়েব সিরিজে দেখানোই ঠিক মনে করছি। ওয়েব সিরিজেই এমন দুর্ধর্ষ গল্প দেখানোর উপযুক্ত জায়গা মনে করছি।

এরিক লারসনের লেখা উপন্যাস ‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি : মার্ডার, ম্যাজিক অ্যান্ড ম্যাডনেস অ্যাট দ্য ফেয়ার দ্যাট চেঞ্জড আমেরিকা’ অবলম্বনে তৈরী হবে এই ওয়েব সিরিজ। যার সত্ত্ব প্যারামাউন্ট পিকচার্সের। তবে ওয়েব সিরিজটি প্রযোজনা করবে হুলো ওয়েব সিরিজ!

‘দ্য ডেভিল ইন দ্য হোয়াইট সিটি’ ওয়েব সিরিজটির কাহিনী ১৮৯৩ সালের একটি সত্য ঘটনাকে অবলম্বন করে। সে সময়কার এক খুনী চিকিৎসক, ড. এইচ এইচ হোমসকে নিয়ে এই কাহিনী গড়ে উঠেছে। মিশিগান মেডিকেল স্কুল থেকে পাস করা এই ব্যক্তি অজস্র একাকী তরুণীদের অপহরণ করে শিকাগোর একটি হোটেলে নিজের আস্তানায় নিয়ে যেত। এরপর নির্যাতন করে হত্যা করত।

Tags: অস্কারওয়েব সিরিজমার্টিন স্করসিসলিওনার্দো ডি ক্যাপ্রিওলিড বিনোদন
Previous Post

মিরপুর ক্লাবের আয়োজনে দিনব্যাপী পেশাজীবী কর্মশালা

Next Post

পরাজয়ের ব্যর্থতা ঢাকতে নির্বাচন নিয়ে বিএনপি’র অবান্তর অভিযোগ: কাদের

Next Post

পরাজয়ের ব্যর্থতা ঢাকতে নির্বাচন নিয়ে বিএনপি'র অবান্তর অভিযোগ: কাদের

কোনো অজুহাত খুঁজতে চান না মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT