চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো অজুহাত খুঁজতে চান না মাশরাফী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 13, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আগের সফরগুলোর মতো এবারের নিউজিল্যান্ড সফরও হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের। অলরাউন্ড পারফরম্যান্সে প্রথম ওয়ানডে জিতে তিন ম্যাচ সিরিজে লিড নিয়েছে কিউইরা। ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হারলেও কোনো অজুহাত খুঁজতে চান না মাশরাফী বিন মোর্ত্তজা। তবে অনুশীলন ম্যাচের ঘাটতির কথা বলেছেন টাইগার অধিনায়ক।

দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পর মার্টিন গাপটিল করেছেন অপরাজিত সেঞ্চুরি। হেনরি নিকোলসের ৫৩ রান ছাড়া অপরাজিত ৪৫ রান করেছেন রস টেলর। নিউজিল্যান্ডের একটু যা চিন্তা হতে পারে তা অধিনায়ক কেন উইলিয়ামসনের সহজ আউট! এছাড়া পুরো ম্যাচেই সলিড পারফর্ম করেছে কিউইরা।

ঘরের মাঠ বলে কিছুটা সুবিধা পেয়েছে নিউজিল্যান্ডই। আর উপমহাদেশের দল হিসেবে পুরো উল্টো কন্ডিশনে ছিল বাংলাদেশ। তার ওপর বিপিএলের মতো টি-টুয়েন্টি টুর্নামেন্ট থেকে সরাসরি নিউজিল্যান্ডে। সেখানে আবহাওয়া-কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ার সময় পায়নি বাংলাদেশ। অনুশীলন ম্যাচও খেলতে পেরেছে মাত্র একটি। সেটাতে আবার দলের সবাই অংশগ্রহণ করতে পারেননি।

বড় ব্যবধানে হারের পর অজুহাত না দিলেও মাশরাফী আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়া ও অনুশীলনের ঘাটতির কথা টেনেছেন। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেন, ‘শুরুতে অনেক উইকেট চলে যাওয়ায় ব্যাট হাতে আমাদের সংগ্রাম করতে হয়েছে। যদিও এ ব্যাপারে কোনো অজুহাত দিতে চাই না।’

ম্যাচের শুরুতে নিউজিল্যান্ড বোলারদের সুইং সামলাতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। আবার যখন বলে সুইং ছিল না তখনও সেটা সামাল দিতে পারেননি। মাশরাফী বললেন, ‘আবহাওয়ার সঙ্গে অভ্যস্ত হতে আমাদের অন্তত এক সপ্তাহ প্রয়োজন ছিল। কিন্তু তারপরও আমি অজুহাত দিতে চাই না। ব্যাটিং নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে।’

Tags: মাশরাফীলিড স্পোর্টস
Previous Post

পরাজয়ের ব্যর্থতা ঢাকতে নির্বাচন নিয়ে বিএনপি’র অবান্তর অভিযোগ: কাদের

Next Post

উসাইন বোল্টের সামনে নতুন চ্যালেঞ্জ!

Next Post

উসাইন বোল্টের সামনে নতুন চ্যালেঞ্জ!

জোভান-মেহজাবীনের প্রথম পরিচয় রং নাম্বারে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT