চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য-সাব্বির-লিটনদের মাঝে আস্থার খোঁজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 22, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় দলে তাদের আগমন কাছাকাছি সময়ে। আন্তর্জাতিক ক্যারিয়ার তিন বছরের। কিন্তু তামিম-মুশফিক-মাহমুদউল্লাহর মতো আস্থার প্রতীক হয়ে উঠতে পারছেন না! ওঠা-নামার মধ্য দিয়েই চলছে সৌম্য-সাব্বির-লিটনদের ব্যাটিং পারফরম্যান্স। যেটি নিয়ে চিন্তিত জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

সামনে বাংলাদেশ দলের ব্যস্ত সূচি। জুনে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে যার শুরু হওয়ার কথা। আফগানিস্তান তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও টাইগার দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেয়া সম্ভব হচ্ছে না তরুণদের মাঝে ধারাবাহিকতা না থাকায়। বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেটিই তুলে ধরলেন খালেদ মাহমুদ।

‘আমাদের তরুণ ব্যাটসম্যানদের মাঝে ধারাবাহিকতা একদমই দেখা যাচ্ছে না। গেল কয়েকবছর ধরে তামিম, মাহমুদউল্লাহ ও মুশফিক যেভাবে পারফর্ম করছে, তরুণরা সেভাবে এগোতে পারছে না। একটু আগে একটা প্রশ্ন আসল সামনের সিরিজে নতুন খেলোয়াড় নেয়া হবে কিনা। কিন্তু নতুনদের আমরা নিতে পারছি না। যদি লিটন, সাব্বির, সৌম্যর মাঝে সেই ধারাবাহিকতাটা থাকত তাহলে হয়ত পরের সিরিজে দু-একজন সিনিয়রকে বিশ্রাম দিতে পারতাম। অথচ সামনের দুই বছর টাইট শিডিউল বাংলাদেশের। তরুণদের মাঝে ধারাবাহিকতার অভাবে আমরা চিন্তিত।’

খালেদ মাহমুদ জানালেন, আগামী সপ্তাহ থেকেই খেলোয়াড়দের নিয়ে কাজ শুরু করে দেবেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। বিসিবির একাডেমি কোচ চম্পকা রামানেয়েকেও কাজ করবেন খেলোয়াড়দের নিয়ে। সামনের খেলা নিয়ে নতুন করে পরিকল্পনা হবে।

হাথুরুসিংহে চলে যাওয়ার পর এখনও হেড কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। সবশেষ সিরিজ নিধাস ট্রফিতে ওয়ালশ ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্ব পালন করেছেন। শেষ বলের ছক্কায় ভারতের বিপক্ষে ফাইনাল হেরেছে বাংলাদেশ। সামনের সিরিজের আগে যদি কোচ নিয়োগ দেয়া সম্ভব না হয় তাতে ওয়ালশের উপরই ভরসা রাখার কথা বললেন খালেদ মাহমুদ।

‘আমার প্রেসক্রিপশন হল তাকে হেড কোচ করা যায়। ওয়ালশ দারুণ একজন মানুষ। অনেক সৎ একজন মানুষ। নিধাস ট্রফিতে দারুণভাবে সাপোর্ট করেছেন, মোটিভেট করেছেন খেলোয়াড়দের। দীর্ঘদিন থেকে ক্রিকেটের সঙ্গে জড়িত। তার অভিজ্ঞতা নিয়ে তো কথাই নেই। সে দলের পিতার মতো একজন ফিগার। টিমের সবাই তাকে পছন্দ করে। সবমিলিয়ে শেষ সিরিজে সে অসাধারণ কাজ করেছে।’

Tags: খালেদ মাহমুদ সুজনলিটনলিড স্পোর্টসসাব্বিরসৌম্য
Previous Post

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত মুক্তিযোদ্ধা কাঁকন বিবি

Next Post

কোটা সংস্কার: প্রধানমন্ত্রীর বক্তব্যকে চাকরিপ্রার্থীরা যেভাবে দেখছে

Next Post
কোটা সংস্কার আন্দোলন-আইন বিশেষজ্ঞ

কোটা সংস্কার: প্রধানমন্ত্রীর বক্তব্যকে চাকরিপ্রার্থীরা যেভাবে দেখছে

আইয়ো পরাণের বন্ধু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT