চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত মুক্তিযোদ্ধা কাঁকন বিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 22, মার্চ 2018
in বাংলাদেশ
A A

একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে মৌখিকভাবে বীরপ্রতীক খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা নুরজাহান কাঁকন বিবিকে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১১টায় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রন্ত হয়ে মারা যান মুক্তিযুদ্ধে অসামন্য অবদান রাখা এই নারী।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর খেলার মাঠে বীরাঙ্গনা কাঁকন বিবির জানাজা অনুষ্ঠিত হয়।

তার সহযোদ্ধা, স্বজন, শুভানুধ্যায়ীরা চোখের জলে বিদায় দেন তাকে। এর আগে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে বিভিন্ন প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

পুলিশের একটি চৌকস দল বিউগলে করুণ সুর তুলে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে তাকে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, জেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ চৌধুরী প্রমুখ।

পরে জিরারগাঁওয়ে কাকঁন বিবিকে গ্রামের বাড়ির আঙিনায় দাফন করা হয়।

একাত্তরে মহান মুক্তিযুদ্ধে কাকঁন বিবি মুক্তিযোদ্ধাদের পক্ষে গুপ্তচরবৃত্তি করে হানাদারদের খবরাখবর সরবরাহ করতেন। এ কাজ করতে গিয়ে ধরা পড়ে পৈশাচিক নির্যাতনের শিকার হন তিনি। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের সাথে একাধিক সম্মুখ সমরে অংশ নিয়ে জীবন্ত কিংবদন্ততিতে পরিণত হন তিনি।

তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হলেও তা এখনও কার্যকর হয়নি। তার জানাজায় অংশ নেয়া মুক্তিযোদ্ধারা এই ঘোষণা কার্যকর করে তার বীরপ্রতীক খেতাব কার্যকর করার দাবি জানিয়েছেন।

Tags: কাকন বিবিবীরাঙ্গনালিড নিউজ
Previous Post

‘যেতে চাই, বাস নাই’

Next Post

সৌম্য-সাব্বির-লিটনদের মাঝে আস্থার খোঁজ

Next Post

সৌম্য-সাব্বির-লিটনদের মাঝে আস্থার খোঁজ

কোটা সংস্কার আন্দোলন-আইন বিশেষজ্ঞ

কোটা সংস্কার: প্রধানমন্ত্রীর বক্তব্যকে চাকরিপ্রার্থীরা যেভাবে দেখছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT