চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে টয়লেটে তৈরি হতো সামোসা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 26, এপ্রিল 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সামোসা ভাজা, জনপ্রিয় বাংলাদেশি স্ন্যাকস, তেলেভাজা সামোসা. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৩০ বছরেরও বেশি সময় ধরে টয়লেটে সামোসা এবং অন্যান্য জলখাবার (স্ন্যাকস) তৈরির অভিযোগে সৌদি আরবের জেদ্দা শহরের একটি খাবারের দোকান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমের বরাতে গালফ নিউজ জানিয়েছে, এই তথ্য পেয়ে জেদ্দা মিউনিসিপ্যালিটি একটি আবাসিক বিল্ডিং এর রেস্তোরাঁয় এ অভিযান চালায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রেস্তোরাঁটির স্ন্যাকস এবং অন্যান্য খাবার ওয়াশরুমেই তৈরি করতো। জেদ্দা মিউনিসিপ্যালিটির কর্মকর্তারা খাবারের দোকানে মাংস এবং পনিরের মতো মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী ব্যবহারের নমুনা দেখতে পেয়েছেন। এর মধ্যে কিছু সামগ্রী আবার দুই বছর আগের। পোকামাকড় এবং ইঁদুরও দেখা গেছে জায়গাটিতে।

৩০ বছর বয়সী রেস্তোরাঁর কর্মীদের কোনো স্বাস্থ্য কার্ডও ছিল না। তারা স্পষ্টভাবে আবাসিক আইন লঙ্ঘন করেছে বলে কর্মকর্তারা উল্লেখ করেছেন। রেস্তোরাঁটি এখন বন্ধ করে দেয়া হয়েছে।

অস্বাস্থ্যকর অবস্থার জন্য সৌদি আরবে কোনো রেস্তোরাঁ বন্ধের ঘটনা এটিই প্রথম নয়। গালফ নিউজের তথ্য অনুসারে, জানুয়ারিতে জেদ্দার একটি বিখ্যাত শাওয়ারমা রেস্তোরাঁটিও বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই রেস্তোরাঁয় খাবারের চারপাশে ইঁদুর ঘুরে বেড়াতে এবং একটি তরকারির উপরে বসে মাংস খেতেও দেখা গিয়েছিল।

এই ঘটনা জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে মানুষকে।

Tags: জেদ্দাসৌদি আরব
Previous Post

৬৬ বছরে ফের বিয়ে করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার

Next Post

আড়াই হাজার টাকার জন্য প্রযোজকের অফিসে দেড় মাস!

Next Post
বাংলাদেশের সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি, বিভিন্ন মানুষ একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

আড়াই হাজার টাকার জন্য প্রযোজকের অফিসে দেড় মাস!

ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোকে ছেঁটে ফেলার প্রয়োজন নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT