চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে ছেঁটে ফেলার প্রয়োজন নেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 26, এপ্রিল 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রোনালদো যদি (নরউইচের বিপক্ষে) খেলার মতো চালিয়ে যান এবং নিয়মিতভাবে একটি ম্যাচে দুই বা তিনটি গোল করেন, তাহলে তাকে দল থেকে বের করার কোনো প্রয়োজন নেই।’

গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছেঁটে ফেলার কোনো কারণ নেই, দলটির নতুন কোচ এরিক টেন হাগকে উদ্দেশ্য করে এভাবেই বলেছেন নেদারল্যান্ডস কিংবদন্তি মার্কো ফন বাস্তেন।

গত ১৬ এপ্রিল ইংলিশ প্রিমিয়ার লিগে নরউইচের বিপক্ষে ৩-২ গোলে জয় পায় ইউনাইটেড। হ্যাটট্রিক করে দলের জয়ে একক ভূমিকায় অবতীর্ণ হন সিআর সেভেন। এমন পারফরম্যান্সের পর তাকে বাদ না দেয়ার পক্ষে ফন বাস্তেন।

স্কোয়াড সাজানোর ১২০ মিলিয়ন পাউন্ডের বাজেট পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন দায়িত্বপ্রাপ্ত কোচ এরিক টেন হাগ। দলে বৈপ্লবিক পরিবর্তন নয়, বিবর্তন ঘটানোই নতুন কোচের কাজ হবে বলে রেড ডেভিলদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বেশ কয়েকজন ফুটবলারের ওল্ড ট্রাফোর্ড ছাড়ার খবর ইউরোপের গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ হচ্ছে। নতুন কারা দলে আসতে পারেন এবং কারা থেকে যাবেন, তা নিয়েও চলছে আলোচনা। অন্তর্বর্তীকালীন কোচ রালফ র‌্যাঙ্গনিক জানিয়েছেন, পুরনো গৌরব ফেরাতে পুরো দলকে করাতে হবে ‘ওপেন হার্ট সার্জারি।’

ওল্ড ট্রাফোর্ডে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোর ভবিষ্যৎ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। ফন বাস্তেনের মতে, পর্তুগিজ তারকার ইউনাইটেড ডেরাতেই থাকা উচিৎ।

‘রোনালদো এমন একজন খেলোয়াড়, যিনি তার নিজের কাজটা করেন। যতক্ষণ তিনি দিয়ে যাবেন , ততক্ষণ তাকে দলে জায়গা দিতে হবে। টেন হাগ বিবেচনা করবেন যে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর কাছ ১৮ বছর বয়সীর মতো শারীরিক সক্ষমতা চাইতে পারবেন কিনা।’

‘অবশ্যই রোনালদোকে কঠোর পরিশ্রম করতে হবে। কিন্তু আমি নিশ্চিত, তিনি কঠোর পরিশ্রম করবেন। কারণ দেখতে পাচ্ছি টেন হাগ তাকে যেভাবে চান, এতে করে তার খেলার উপর প্রভাব ফেলেছে।’

Tags: এরিকম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
Previous Post

আড়াই হাজার টাকার জন্য প্রযোজকের অফিসে দেড় মাস!

Next Post

করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, চীনা নাগরিকসহ নিহত ৪

Next Post
কারাচি বিস্ফোরণের স্থান, নিরাপত্তা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, চীনা নাগরিকসহ নিহত ৪

বাংলাদেশে করোনাভাইরাস টিকা নেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীর প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT