চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের ইফতার আইটেমে কী থাকে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 25, মে 2018
in লাইফস্টাইল
A A

রমজান মাস রহমতের মাস। পুরো রমজান মাস জুড়ে সিয়াম সাধনার মাধ্যমে প্রত্যেক মুসলিম আল্লাহর নৈকট্য লাভ করে। আর সারাদিন সিয়াম সাধনার পর একজন রোজাদারের সবচেয়ে আনন্দের মুহূর্ত ইফতারের সময়। ইফতারির মাধ্যমে একজন রোজাদার তার রোজা শেষ করেন। তবে সব খানে বা সব দেশে কিন্তু ইফতার এক না।

ইফতারির আইটেম নিয়ে সারা বিশ্বে রয়েছে ভিন্নতা। তবে কিছু কিছু খাবার সব দেশেই ব্যবহৃত হয়। এর মধ্যে অন্যতম খেজুর। ইফতারির টেবিলে খেজুর থাকবে না সেটা চিন্তাই করা যায় না। রাসুল হযরত মুহাম্মদ (সা.) খেজুর দিয়ে ইফতার শুরু করতেন নতুবা কয়েক ঢোক পানি পান করতেন। এখনো ইফতার শুরু হয় পানি বা খেজুর দিয়ে। কিন্তু সময়ের বিবর্তনে মুসলিম প্রধান দেশগুলোতে ইফতার উৎসবে পরিণত হয়েছে। আর এর মাধ্যমেই ইফতারিতে যুক্ত হয়েছে বিচিত্র ধরনের খাবার।

আমাদের দেশে ইফতারের সময় সাধারণত বুট-মুড়ি কিংবা ভাজা-পোড়া খাবারই বেশি পছন্দ করে ছোট বড় সব বয়সের মানুষ। তবে খাবারে তালিকায় থাকে নানা মৌসুমি ফলও। আর শরবত তো থাকেই। এছাড়াও অনেক সময় ভারি খাবারও থাকে ইফতার আয়োজনে।

আমাদের দেশের মত অন্যান্য মুসলিম দেশগুলোতেও নানা আয়োজনের মধ্য দিয়েই ইফতার করেন রোজাদাররা। তবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এই আয়োজনের শীর্ষে থাকে সর্বদা। এক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য মুসলিম দেশ হিসেবে সৌদি আরবের ইফতার টেবিলে কী থাকে তা দেখে নেই:



সৌদি আরবের ইফতারে যা থাকেঃ

বিশ্বের সর্ববৃহৎ ইফতার আয়োজন করা হয় সৌদি আরবে। মসজিদে হারাম ও মসজিদে নববিতে বিশ্বের সর্ববৃহৎ এ আয়োজন করা হয়। এখানে গড়ে প্রতিদিন প্রায় লাখো মানুষ একসঙ্গে ইফতার করে থাকেন। এখানকার ইফতারে থাকে নানা ধরনের মুখরোচক খাবার। কোনাফা, ত্রোম্বা, বাছবুচাণ্ডর নামক নানা রকম হালুয়া এ খাবার-দাবারের অংশবিশেষ।

এ ছাড়া রয়েছে সাম্বুচা নামক এক ধরনের খাবার, যা দেখতে ঠিক সমুচার মতো, এটি মাংসের কিমা দ্বারা তৈরি। এটির আরেকটি বিশেষত্ব হচ্ছে, এতে কোনো মরিচ থাকে না। এ ছাড়া থাকে সালাতা, যা হচ্ছে এক প্রকার সালাদ। এ ছাড়া থাকে সরবা, জাবাদি দই, লাবান, খবুজ (ভারী ছোট রুটি) বা তমিজ (বড় রুটি)।

এছাড়াও খেজুরের নানা রকম লোভনীয় আইটেম তো রয়েছেই। খেজুরের বিস্কুট, পিঠা ইত্যাদিও থাকে তাদের এ আয়োজনে।

Tags: আরবইফতারইফতার আইটেমরমজানসৌদি আরব
Previous Post

‘৭-১’ গোলে হারাটা ছিল দুর্যোগ, দুর্যোগ নিয়মিত হয় না: টিটে

Next Post

আমি সালাহর থেকে সম্পূর্ণ আলাদা: রোনালদো

Next Post

আমি সালাহর থেকে সম্পূর্ণ আলাদা: রোনালদো

‘বাপ্পী-অপু বিশ্বাস আগামীতে আরো অনেক ছবিতে কাজ করবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT