চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাপ্পী-অপু বিশ্বাস আগামীতে আরো অনেক ছবিতে কাজ করবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 25, মে 2018
in বিনোদন
A A

ঢাকাই সিনেমার নয়া জুটি বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস! প্রথমবার জুটিবেঁধে অভিনয় করছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ । নির্মাণ করছেন দেবাশীষ বিশ্বাস। এরইমধ্যে ১৩ থেকে ১৫ মে এবং ২২ থেকে ২৪ মে এই ছয়দিনের শুটিংয়ের মাধ্যমে প্রথম লট শেষ হয়েছে।

এ জুটি নিয়ে কাজ করে ভীষণ সন্তুষ্ট ‘শুভ বিবাহ’ ছবির এই পরিচালক। বললেন, বাপ্পী-অপু দু’জনেই ভালো কাজ করছে। অনেকদিন পর অপু বিশ্বাস সিনেমায় কাজ করেছে, এটা কোনো ব্যাপার না। মনেই হয়নি এমনটা। আমি তাদের নিয়ে কাজ করে হ্যাপি।

চ্যানেল অনলাইনকে দেবাশীষ বিশ্বাস বলেন, তারা পেশাদার শিল্পী। আমার কাছে নির্মাতার চোখে ওদের জুটিকে ভালো লেগেছে। অসংলগ্ন বা বৈসাদৃশ্য লাগার কিছু নেই। আমার বিশ্বাস দর্শকদের কাছে স্ক্রিনেও ভালো লাগবে। আমি বলে দিলাম, জুটি বেঁধে বাপ্পী ও অপু বিশ্বাস আগামীতে অনেক ছবিতে কাজ করবে। আমার হাত দিয়ে তাদের কাজ শুরু হলো। অন্য নির্মাতারাও তাদের নিয়ে একসঙ্গে কাজ করবে।

১৬ বছর আগে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নির্মাণ করেছিলেন দেবাশীষ বিশ্বাস। তবে এবার আগের ছবির ‘সিক্যুয়াল নয়’ বলে স্পষ্ট করে জানিয়ে দিলেন নির্মাতা দেবাশীষ। বললেন, এটা কোনো সিক্যুয়াল না, রিমেক না, এমনকি পুনঃনির্মাণ না। এটার সঙ্গে আগের ছবির গল্পের বিন্দুমাত্র মিল নেই। আগের ছবি দর্শক দেখেছেন, এবার ছবি দেখলেও বুঝতেন পারবেন। তিনি বলেন, ঈদের আগে আরেকটা ছোট্ট লটে শুটিং করতে পারি। যদি না হয় তবে ঈদের পর বাকি কাজ শেষ করবো।

অপু বিশ্বাস চলচ্চিত্রের প্রতিষ্ঠিত নায়িকা। অন্যদিকে বাপ্পী চৌধুরী এ প্রজন্মের নায়কদের মধ্যে জনপ্রিয়। অপু বিশ্বাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? তার (অপু বিশ্বাস) কোনো ভাব নেই। অনেক নায়িকা কাজ করতে গেলে প্যাড়া দেয়, কিন্তু অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতে একদম তেমন লাগেনি। সে খুবই ফ্রেন্ডলি। ভালোভাবে শর্ট শেষ করলে সে উৎসাহ দেয়। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে -চ্যানেল আই অনইলানের সঙ্গে এমনটাই বলছিলেন বাপ্পী। আরো জানান, এই ছবিতে তিনি তেল বিক্রেতার চরিত্রে অভিনয় করছেন। বিভিন্ন ধরনের ফাঁপর নিয়ে চলেন!

বাপ্পী বলেন, এটা দিয়েই গল্প শুরু হয়। এর মাধ্যমেই অপু বিশ্বাসের সঙ্গে পরিচয় হয়। এই নায়কের ভাষ্য, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছিল ‘শ্বশুরবাড়ির ভিতরের নানা ঘটনা নিয়ে। কিন্তু এই ছবিটা হচ্ছে ‘শ্বশুরবাড়ির বাইরের বিভিন্ন ঘটনা নিয়ে। ‘শ্বশুরবাড়ি ঢোকার জন্য নানা ধরণের ঘটনা নিয়ে ছবির গল্প।

নির্মাতা হিসেবে দেবাশীষ বিশ্বাসের প্রশংসা করতে ভোলেননি বাপ্পী। তিনি বলেন, দেবাশীষ দা অনেক মজার একজন মানুষ, ভালো একজন নির্মাতা। তার সঙ্গে কাজ করে খুবই মজা লাগছে। কীভাবে অভিনয় করতে হবে তিনি নিজেই আগে অভিনয় করে দেখাচ্ছেন। ওনারটা অনুসরণ করছি, আর শট ওকে হচ্ছে। বাপ্পী বলেন, দেবাশীষ দাদার আরেকটা দিক অন্যদের থেকে একেবারেই আলাদা। সেটা হলো দেবাশীষ দাদার মতে, সকালেই সেটে আসতে হবে এমন কোনো কথা নেই। কাজে কোনো প্রেসার নেই। তাছাড়া শুটিংয়ে বাইরে কোনো কাজ থাকলে উনিই বলেন, কাজ শেষ করে আসতে। কোনো সমস্যা নেই। এই ব্যাপারগুলো আমি খুব এনজয় করছি।

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবিটি দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। ছবিতে জুটি বেঁধেছিলেন তৎকালীন আলোচিত জুটি রিয়াজ-শাবনূর। এবার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এ রয়েছেন বাপ্পী-অপু। বাপ্পী চলচ্চিত্রে নিয়মিত হলেও ব্যক্তিগত জীবনের ঝক্কি সামলে এই ছবির মাধ্যমে অপু বিশ্বাস আবারও চলচ্চিত্রের ফিরেছেন। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

ছবি : মোহাম্মদ ইব্রাহিম  

Tags: অপু বিশ্বাসদেবাশীষ বিশ্বাসবাপ্পী চৌধুরীলিড বিনোদনশ্বশুরবাড়ি জিন্দাবাদ ২
Previous Post

আমি সালাহর থেকে সম্পূর্ণ আলাদা: রোনালদো

Next Post

আমাদের দুঃসময়ে ইন্দিরা গান্ধী অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন: প্রধানমন্ত্রী

Next Post

আমাদের দুঃসময়ে ইন্দিরা গান্ধী অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন: প্রধানমন্ত্রী

ইউরোপে তথ্য সুরক্ষার নতুন বিধিমালায় মার্কিন পত্রিকার ওয়েবসাইট অকার্যকর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT