চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোনাইমুড়ীসহ চার থানার ওসি প্রত্যাহারের নির্দেশ ইসির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 19, ডিসেম্বর 2018
in বাংলাদেশ
A A
নির্বাচন-প্রার্থী-বাম গণতান্ত্রিক জোট

রাজধানীর রমনা, নোয়াখালীর সোনাইমুড়ি ঠাকুরগাঁও সদর ও ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়াও গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সেবাস্টিন রেমাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে ফরিদপুরের এডিসি সাইফুল হাসান প্রত্যাহারের নির্দেশ নিয়েছে ইসি।

বুধবার এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে।

এছাড়া চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহারের নির্দেশ কার্যকরের জন্য বুধবার এ সংক্রান্ত চিঠি মহাপুলিশ পরিদর্শক ড. জাবেদ পাটোয়ারিকে পাঠিয়েছে কমিশন। ইসির সহকারী সচিব নুর নাহার স্বাক্ষরিত এ চিঠি পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

যেসব থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন ঢাকার রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম, নোয়াখালী সোনাইমুড়ী থানার ওসি আবদুল মজিদ, ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: মোস্তাফিজুর রহমান ও ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর থানার ওসি কবির হোসেন।

নির্বাচন কমিশনের সংস্থাপান শাখার উপ-সচিব সাবেদ উর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, সেবাস্টিন রেমার বিরুদ্ধে কাজে সক্রিয় না থাকার অভিযোগ ছিল। আর ফরিদপুরের এডিসি সাইফুল হাসানের বাবা আওয়ামী লীগের প্রার্থী। সেবাস্টিন রেমা আসন্ন সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করছিলেন। তাকে এবং এডিসি সাইফুল হাসানকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা নিয়োগ দেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে এবং ওসিদের প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য মহা পুলিশ পরিদর্শকে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, মির্জা ফখরুলের ওপর হামলার ঘটনায় ঠাকুরগাঁয়ের ওসি মোস্তাফিজুর রহমান, মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনায় রামনার ওসি কাজী মাইনুল ইসলাম, মাহবুব উদ্দীন খোকনের ওপর হামলার ঘটনায় সোনাইমুড়ি থানার ওসি আব্দুল মজিব এবং ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি কবির হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।

Tags: একাদশ জাতীয় নির্বাচনওসিনির্বাচন কমিশন
Previous Post

ইয়াসিরের ফিফটিতে লড়ছে ইস্ট, চোট ফেরত তাসকিনের ২ উইকেট

Next Post

‘প্রধানমন্ত্রীর এই ঋণ কখনো শোধ করার সাধ্য নাই আমাদের’

Next Post

'প্রধানমন্ত্রীর এই ঋণ কখনো শোধ করার সাধ্য নাই আমাদের'

খালেদা জিয়া

শরিকদের পোস্টারে খালেদা জিয়ার ছবি ব্যবহার নয়: ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT