চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রধানমন্ত্রীর এই ঋণ কখনো শোধ করার সাধ্য নাই আমাদের’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 19, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

মৃত্যুর এক সপ্তাহ পর দেশে আসছে কিংবদন্তি নির্মাতা, অভিনেতা ও লেখক আমজাদ হোসেনের মরদেহ। বুধবার রাতে চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।

গেল শুক্রবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে মারা যান আমজাদ হোসেন। মৃত্যুর পর শুক্র, শনি ও রবিবার টানা তিন দিন ব্যাংকক ও বাংলাদেশের সরকারি অফিস আদালত বন্ধ থাকায় মরদেহ নিয়ে আসতে এ জটিলতা তৈরী হয় বলে জানান আমজাদ হোসেনের ছেলে দোদুল। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমজাদ হোসেনকে দেশে নিয়ে আসার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন দোদুল।

তিনি বলেন, বাবার অসুস্থতার সময় মমতাময়ী প্রধানমন্ত্রী যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তা অতুলনীয়। এরজন্য তাঁর প্রতি আমাদের পরিবার সারা জীবন কৃতজ্ঞ থাকবে। তাঁর এই ঋণ কখনো শোধ করার সাধ্য নাই আমাদের। তাঁকে স্যালুট জানাই।

শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ আমজাদ হোসেনের মরদেহ বহনকারী বিমান ঢাকায় পৌঁছাবে জানিয়ে দোদুল বলেন, সব ঠিক থাকলে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাবার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা। প্রথমেই বাবাকে তার আদাবরের বাসায় নিয়ে যাওয়া হবে। কারণ এখানে তিনি দীর্ঘ দিন ছিলেন। এরপর রাতে একটি হাসপাতালের হিমঘরে রাখা হবে।

শনিবার সকালে আমজাদ হোসেনের মরদেহ শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে জানিয়ে দোদুল বলেন, সর্বস্তরের মানুষের জন্য শেষ শ্রদ্ধা জানাতে বাবার মরদেহ শনিবার সকালে শহীদ মিনারে রাখা হবে।

এরপর চ্যানেল আই ভবন ও এফডিসিতেও আমজাদ হোসেনের মরদেহ নেয়া হবে বলে জানান দোদুল। সেখানেও হবে কিংবদন্তি নির্মাতার নামাজে জানাজা। তবে দাফন বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

এ বিষয়ে দোদুল বলেন, বাবার ইচ্ছে ছিলো তার জন্মস্থান জামালপুরে তাকে সমাহিত করা হোক, কিন্তু মায়ের ইচ্ছে ঢাকায় হোক বাবার কবর।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা ২টা ৫৭ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমজাদ হোসেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। এরআগে ১৮ নভেম্বর সকালে ব্রেনস্ট্রোক করেন আমজাদ হোসেন। ভর্তি হয়েছিলেন ইমপালস হাসপাতালে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও আর্থিক সহায়তায় ২৮ নভেম্বর রাতে আমজাদ হোসেনকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে নেওয়া হয়। 

Tags: আমজাদ হোসেনকিংবদন্তিদোদুলনির্মাতালিড বিনোদনসোহেল আরমান
Previous Post

সোনাইমুড়ীসহ চার থানার ওসি প্রত্যাহারের নির্দেশ ইসির

Next Post

শরিকদের পোস্টারে খালেদা জিয়ার ছবি ব্যবহার নয়: ইসি

Next Post
খালেদা জিয়া

শরিকদের পোস্টারে খালেদা জিয়ার ছবি ব্যবহার নয়: ইসি

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির ইনাম আহমেদ চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT