চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৈয়দ আশরাফুলের দোয়া মাহফিল মঙ্গলবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 অপরাহ্ন 05, জানুয়ারি 2019
in বাংলাদেশ
A A

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে আগামী মঙ্গলবার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

ওইদিন বিকেল ৫টায় রাজধানীর ২১ বেইলি রোডে সৈয়দ আশরাফুলের সরকারি বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

শনিবার এক বিবৃতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্টদেরকে যথাসময়ে সেখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর দুইদিন পর শনিবার ঢাকায় আনা হয় জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুলের মরদেহ।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার মরদেহ।

বিমানবন্দরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের শীর্ষ নেতৃবৃন্দ তার মরদেহ গ্রহণ করেন। সে সময় সাবেক সহকর্মীদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

সেখান থেকে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ নিয়ে যাওয়া হয় ২১ বেইলি রোডে তার সরকারি বাসভবনে।

রাতে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হবে আওয়ামী লীগের সাবেক এ সাধারণ সম্পাদকের মরদেহ। রোববার বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার আগে রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম নামাজে জানাজা হবে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেয়া হবে গার্ড অব অনার।

এরপর দুপুর ১২টায় নিজের নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে আশরফুল ইসলামের মরদেহ। শোলাকিয়া ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা হবে।

দুপুর ২টায় মরদেহ নেয়া হবে তার জন্মস্থান ময়মনসিংহে। সেখানে  আঞ্জুমান ঈদগাহ মাঠে তৃতীয় নামাজে জানাজা হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার অপেক্ষায় কিশোরগঞ্জবাসী।

১৯৭৫ সালে অন্য তিন জাতীয় নেতার সাথে বাবা সৈয়দ নজরুল ইসলামের নৃশংস হত্যাকাণ্ডের পর ১৯৯৬ সালে লন্ডন থেকে দেশে ফেরেন আশরাফুল ইসলাম।

এরপর থেকে কিশোরগঞ্জ-১ আসনে টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। অসুস্থ অবস্থায় সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে জয়লাভ করেন জনপ্রশাসনমন্ত্রীর দায়িত্ব পালন করা এ বর্ষীয়ান নেতা।

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে গত বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান তিনি।

Tags: আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদ নির্বাচনওবায়দুল কাদেরসৈয়দ আশরাফুল ইসলাম
Previous Post

চা, জুস, বিয়ার যেভাবে ক্ষতি করছে আপনার কিডনির

Next Post

পাকিস্তানের হারটা কেবল সময়ের ব্যাপার

Next Post

পাকিস্তানের হারটা কেবল সময়ের ব্যাপার

ম্যানইউর টানা পাঁচ, জিতেছে টটেনহ্যাম-চেলসিও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT