চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানইউর টানা পাঁচ, জিতেছে টটেনহ্যাম-চেলসিও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 অপরাহ্ন 05, জানুয়ারি 2019
in ফুটবল, স্পোর্টস
A A

নামের পাশে পদবীটা কেয়ারটেকারের! অর্থাৎ, ভারপ্রাপ্ত কোচ। আপদকালীন হলেও ওলে গানার সলশেয়ার যেটা করেছেন সেটা করে দেখাতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেডের নামি-দামি কোচরাও। প্রথম কোচ হিসেবে দায়িত্ব নিয়েই প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ জিতিয়েছেন রেড ডেভিলদের। এফএ কাপেও চলছে সেই জয়রথ।

শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে রিডিংয়ের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানইউ। সলশেয়ারের কোচিংয়ে এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেল রেড ডভিলরা।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। নিজেদের ডি-বক্সে হুয়ান মাতাকে ফাউল করেছিলেন রিডিংয়ের ওমর রিচার্ড। রেফারি প্রথমে সাড়া না দিলেও পরে প্রযুক্তির সাহায্যে রায় দেন ম্যানইউর পক্ষেই। পরে নিজেই স্পটকিক থেকে দলকে এগিয়ে নেন মাতা।

বিরতির ঠিক আগমূহুর্তে ম্যানইউর জয় নিশ্চিত করেন রোমেলু লুকাকু। অ্যালেক্সিস সানচেজের থ্রো ধরে বেলজিয়ান ফরোয়ার্ড গোল পেলে নিশ্চিত হয়ে যায় রেড ডেভিলদের জয়যাত্রা।

একই সময়ের আরেক খেলায় ট্রানমেরি রোভার্সের মাঠ থেকে ৭-০ গোলের বিশাল জয় নিয়ে ফিরেছে টটেনহ্যাম হটস্পার। হ্যাটট্রিক করেছেন ফার্নান্দো লরেন্তে। জোড়া গোল করেছেন সার্জি অরিয়ের। একটি করে গোল করেছেন হিউন-মিন-সন ও হ্যারি কেন।

রাতের আরেক ম্যাচে আলভারো মোরাতার জোড়া গোলে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে চেলসিও।

Tags: ইংলিশ এফএ কাপম্যানচেস্টার ইউনাইটেড
Previous Post

পাকিস্তানের হারটা কেবল সময়ের ব্যাপার

Next Post

সৈয়দ আশরাফুলের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনে

Next Post

সৈয়দ আশরাফুলের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনে

চীন-তাইওয়ান-যুদ্ধের প্রস্তুতি-শি জিনপিংয়ের নির্দেশ

তাইওয়ানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে জিনপিংয়ের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT