চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সে তো পুলিশ, সে কী আর মানুষ!

হাসিনা আকতার নিগার by হাসিনা আকতার নিগার
6:28 অপরাহ্ন 13, নভেম্বর 2020
in মতামত
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তা পোর্ট্রেট, ইউনিফর্মে, আধুনিক পুলিশ স্টেশনে. Channel i News - চ্যানেল আই নিউজ

“আজ আর শাহবাগে কোন ভীড় নেই, রাস্তায় নেই কোন ব্যারিকেড,আজ আর প্রেসক্লাব চত্বরে মাইকে উচ্চস্বরে নেই কোন স্লোগান.. নেই কোন মানববন্ধন, মিছিল বা প্রতিবাদী পোস্টার অথবা নেই কোন মোমবাতি প্রজ্জ্বলন বা সংহতি প্রকাশের আয়োজন.. হয়নি কোথাও প্রতিবাদের গান,কবিতা বা পথনাটক, ব্যানার, চিকা মারা দেয়াল, প্ল্যাকার্ড ইত্যাদি কোথাও কিছু নেই হত্যা হয়েছে এএসপি শিপন কি তবে আসে যায়? সে তো সরকারী কর্মচারী সে তো এসেছিল দেশ সেবায় সে তো পুলিশ
সে কি আর মানুষ?’’

এ শব্দমালাটি সামাজিক মাধ্যমে অনেকেরই নজরে এসেছে। প্রতিটি শব্দে প্রকাশ পাচ্ছে স্বজন হারানোর অসহায়ত্ব। যা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমাজের বিবেকহীন বর্বরতাকে। মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করে এমন ঘটনা আজকাল অহরহ ঘটছে দেশে। কিন্তু হাসপাতালে একজন রোগীকে সেবা দেয়ার পরির্বতে পিটিয়ে মেরে ফেলাকে সত্যি মেনে নেয়া যায় না।

সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন অসুস্থ হলে তার জন্য চিকিৎসাগত ব্যবস্থা না নিয়ে ৮/১০ জন ব্যক্তি মিলে মারধর করাটা রহস্যময়। মানসিকভাবে বিধ্বস্ত এএসপি শিপন চিকিৎসা পাওয়ার আশায় হাসপাতালে গিয়েছিল, এভাবে মরতে নয়।

এ মানুষটি তার মেধা দিয়ে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিল মানুষের সেবা দিতে। কোভিড -১৯ এ জীবনকে তোয়াক্কা না করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু তার এমন নৃশংস মৃত্যুতে এক নির্বাক নিস্তব্ধতা সবখানে।

সাধারণত এ সমাজে পুলিশ যেন এক ভিন্ন প্রজাতি। পেশাগত পরিচয় দিতে গিয়ে ভুলে যায় পুলিশ ও মানুষ। তাদের ও ঘর পরিবার পরিজন রয়েছে। স্বজন হারানোর যন্ত্রণাতে তাদের আপনজনরা বেদনাকাতর হয়।

আইনের বিধান মেনে অপরাধীদের সাজা হবে কি হবে না তা আদালতের বিবেচ্য বিষয়। তবে সিনিয়র এএসপি শিপনের হত্যার দাবি নিয়ে নেই কোন প্রতিবাদ। এটা কি সে পুলিশ বলে? নাকি বিশেষ পেশার ব্যক্তি বলে বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে সমাজ ও মানবিক সংগঠনগুলো।এ প্রশ্নের উত্তর মেলানো হয়তো সম্ভব হবে না।

তবে এএসপি আনিসুল করিম শিপনের মৃত্যু এ সমাজকে করেছে লজ্জিত। তাই পুলিশ বাহিনীর একজন পুলিশ নয় ; এক সন্তান হারিয়েছে তার পিতাকে সে ভাবনাটা অনুধাবন করে সম্মিলিত স্বরে একবার বলুন “We Want Justice “। তাহলেই জনগণের সেবক পুলিশ বাহিনী নিজেদের স্বজন হারানোর যন্ত্রণাতে খুঁজে পাবে জনগণের সহমর্মিতা ও সমবেদনা।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Previous Post

‘আপনি সবকিছুর ঊর্ধ্বে’- বললেন হুমায়ূন ভক্ত শাকিব

Next Post

ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে

Next Post
স্বাস্থ্যকর্মীরা করোনার মৃতদেহ দাফন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে

স্বাস্থ্য অধিদপ্তর ভবনের বহির্দৃশ্য, অনেক এয়ার কন্ডিশনার লাগানো. Channel i News - চ্যানেল আই নিউজ

আর কত মানুষের জীবন নিয়ে খেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT