চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আপনি সবকিছুর ঊর্ধ্বে’- বললেন হুমায়ূন ভক্ত শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 13, নভেম্বর 2020
in তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
শাকিব খান ও হুমায়ূন ভক্তের ছবি, বাংলাদেশি অভিনেতা ও সংগীতশিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন শুক্রবার (১৩ নভেম্বর)। বেঁচে থাকলে জনপ্রিয় এ লেখক এ বছর ৭২-এ পা দিতেন। ২০১৩ সালের ১৯ জুলাই শোকের সাগরে ভাসিয়ে প্রয়াত হন হুমায়ূন আহমেদ। এ লেখকের অনেকগুলো বই পড়েছেন চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। তারপর থেকেই হুমায়ূন আহমেদের গল্প উপন্যাসের ভক্ত বনে যান তিনি।

করোনার কারণে শুটিং অবসর থাকায় বিশেষ করে লকডাউনে হুমায়ূন আহমেদের অনেকগুলো বই নতুন করে পড়েছেন শাকিব খান। এ নায়কের অফিসে বইয়ের শেলফেও জায়গা করে নিয়েছে হুমায়ূন আহমেদের লেখা গল্প, উপন্যাস।

প্রিয় লেখক হুমায়ূন আহমেদের জন্মদিনে চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী তারকা শাকিব খান তার অফিশিয়াল ফ্যান পেজে শুভেচ্ছা জানিয়েছেন। যা চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো:

শ্রদ্ধেয় স্যার, পাঠবিমুখ জনগোষ্ঠীর মনে বইয়ের প্রতি ভালোবাসা, বই পড়ার প্রতি আগ্রহ জন্মেছে আপনার লেখা বই পড়ে। আপনার সৃষ্ট চরিত্র হিমু, মিসির আলী, বাকের ভাই, শুভ্রসহ অসংখ্য চরিত্র অমর হয়ে থাকবে। গল্পকার-উপন্যাসিক পরিচয় ছাপিয়ে নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আপনি নন্দিত।

শাকিব খান মনে করেন, শিল্প-সংস্কৃতির যেখানে হুমায়ূন আহমেদ স্পর্শ করেছেন সেখানেই সাফল্য পেয়েছেন। তাই কোনোকিছু দিয়ে আপনাকে মূল্যায়ন করা সম্ভব নয়। শাকিব বলেন: স্যার, আপনি সবকিছুর ঊর্ধ্বে।

যোগ করে শাকিব বলেন, শারীরিকভাবে আপনি আমাদের মাঝে নেই। তারপরেও কোটি মানুষের মনে আছেন খুব বড় জায়গা জুড়ে। এটাই একজন নন্দিত লেখকের সার্থকতা। আপনি কত বড় লেখক তার প্রমাণ মৃত্যুর পরেও আপনার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। যুগের পর যুগ এভাবেই আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ করে যাবে কোটি বাঙালি।

আপনাকে কোনোকিছু দিয়ে মূল্যায়ন করলেও হয়তো কম হয়ে যাবে। যেখানেই আছেন, শান্তিতে থাকুন স্যার। শুভ জন্মদিন।

Tags: শাকিব খানহুমায়ূন আহমেদ
Previous Post

দোকানের সামনে থাকছে অসহায়দের জন্য খাবারের ঝুড়ি

Next Post

সে তো পুলিশ, সে কী আর মানুষ!

Next Post
বাংলাদেশ পুলিশ কর্মকর্তা পোর্ট্রেট, ইউনিফর্মে, আধুনিক পুলিশ স্টেশনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সে তো পুলিশ, সে কী আর মানুষ!

স্বাস্থ্যকর্মীরা করোনার মৃতদেহ দাফন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT