চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেরা দল’ নিয়ে স্বপ্ন ছোঁয়ার আশা

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:25 অপরাহ্ন 16, এপ্রিল 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ মিশনের জন্য এক এক করে ১৫ ক্রিকেটারের নাম বললেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রধান নির্বাচক দল ঘোষণা করার পর সংবাদ সম্মেলন খুব দীর্ঘ হল না। বিশ্বকাপ স্কোয়াড কেমন হতে পারে সেটি অনুমেয় ছিল বলেই। তাসকিন আহমেদ ও শফিউল ইসলামকে টপকে কোনো ওয়ানডে না খেলা আবু জায়েদ রাহির অন্তর্ভুক্তি কেবল চমক হয়ে এসেছে। বাকী ১৪ ক্রিকেটারকে দলে রাখতে খুব বেশি হিসেব কষতে হয়নি নির্বাচকদের।

এবার ইংল্যান্ডে হবে বিশ্বকাপ। যেখানকার ক্লাব ক্রিকেটে একযুগ খেলার অভিজ্ঞতা আছে মিনহাজুলের। ১৯৯৯ সালে বাংলাদেশের প্রথম বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে দারুণ খেলা মিনহাজুল খুব ভালো জানেন সেখানকার কন্ডিশন। সেই অভিজ্ঞ মানুষটি বিশ্বকাপ ঘিরে নিজের প্রত্যাশা রাখছেন উঁচুতে। তার মতে, এক থেকে চারে থাকার মতো দল বাংলাদেশ। কেনো এত বড় প্রত্যাশা? তার ব্যাখ্যাও দিয়েছেন মিনহাজুল।

‘এক থেকে চারের মধ্যে যাওয়ার প্রত্যাশা থাকবে সবসময়। আর আমি মনে করি এখন যে অভিজ্ঞ দল ওয়ানডের, আমরা ২০১৫ বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ৫১ শতাংশ ম্যাচ জিতেছি। এটা একটা প্লাস পয়েন্ট। যতগুলো ওয়ানডে খেলেছি তার মধ্যে ৫১ শতাংশ ম্যাচ জিতেছি। এই অভিজ্ঞতার কারণেই আমাদের প্রত্যাশা বেশি। আমি মনে করি এই দলের অবশ্যই সামর্থ্য আছে এক থেকে চারের মধ্যে থাকার।’

‘আমি মনে করি পুরো ভারসাম্যপূর্ণ দল এটি। যেহেতু একটি লম্বা সফরের টুর্নামেন্ট। এই কারণে ধারাবাহিক পারফর্ম অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে নয়টি ম্যাচ এবং এখানে ফাইনালসহ পাঁচটি ম্যাচ হবে, সুতরাং ১৪টি ম্যাচে পারফরম্যান্স ধারাবাহিক থাকতে হবে। এই কারণে অভিজ্ঞতার গুরুত্বটা বেশি। আমার কাছে মনে হয় যে, আমাদের খেলোয়াড়েরা এখন যথেষ্ট অভিজ্ঞ এবং অনেকগুলো খেলোয়াড়ের ১০০এর উপরে ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। এই দলটি অনেক ব্যালেন্সড দল এবং আমি অনেক আত্মবিশ্বাসী যে আমরা ভালো করবো।’

বিশ্বকাপের দলে আবু জায়েদ ছাড়া সবাই অভিজ্ঞ। দলের ১৪ ক্রিকেটারই গেল ৩-৪ বছর ধরে আছেন টাইগার জার্সিতে। যে কারণে এটিকেই বিশ্বকাপে বাংলাদেশের সেরা দলের তকমা দিলেন প্রধান নির্বাচক।

‘অবশ্যই সেরা দল। বিশ্বকাপের জন্য আমরা দল তৈরি করেছি, অবশ্যই এই মুহূর্তে এটা সেরা দল। এখানে কিন্তু একজন বাদে বাকী সবারই অভিজ্ঞতা আছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার। আবু জায়েদ রাহিরই শুধু অভিষেক হয়নি। সেই হিসেবে আমি মনে করি এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমরা ভালো করবো।’

ছবি: ওবায়দুল হক তুহিন

Tags: বিশ্বকাপ-২০১৯মিনহাজুল আবেদীন নান্নুলিড স্পোর্টস
Previous Post

ময়মনসিংহ সিটি মেয়র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

Next Post

ভারতে ফেরদৌস ঝড়

Next Post
ফেরদৌস

ভারতে ফেরদৌস ঝড়

সন্ধ্যা সাতটায় বিজিএমই ভবন সিলগালা করে দেয়া হবে: রাজউক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT