চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ফেরদৌস ঝড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 16, এপ্রিল 2019
in বিনোদন
A A
ফেরদৌস

ফেরদৌস

লোকসভা নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রচারণায় গিয়ে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন বাংলাদেশের তারকা চিত্রনায়ক ফেরদৌস। এমনকি তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গের বিজেপি প্রার্থী।

টলিউড অভিনেতাদের আমন্ত্রণে সম্প্রতি কলকাতায় গিয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস। তাদের সঙ্গে একই জিপে চড়ে সম্প্রতি রায়গঞ্জের প্রার্থী কানাইলালের হয়ে ভোটের প্রচারণায় নেমেছিলেন তিনি। আর এরপর থেকেই তার বিরুদ্ধে অভিযোগ: ভিনদেশি হয়েও ভারতের নির্বাচনে কীভাবে প্রচারণায় নামলেন তিনি?

পশ্চিম বঙ্গের বিজেপি প্রার্থীর দাবী, নির্বাচনি প্রচারণায় ভিনদেশিদের অংশগ্রহণ নির্বাচনী নীতিমালা বহির্ভূত। কোন বিদেশি ভারতের নির্বাচনে প্রচারণা চালাতে পারেন না। তাহলে ফেরদৌস কীভাবে নির্বাচনের প্রচারণায় অংশ নিলেন? এমন প্রশ্ন রাখার পাশাপাশি ফেরদৌসের গ্রেপ্তারের দাবিও করা হয়।

ভারতীয় গণমাধ্যম বলছে, বাংলাদেশের হাই কমিশনের তরফে ফেরদৌসকে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে।

এমনও বলা হচ্ছে, ভারত ফেরদৌসের ভিসা বাতিল করেছে। এ বিষয়ে সত্যতা জানতে ফেরদৌসের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Tags: টলিউডফেরদৌসলিড বিনোদনহঠাৎ বৃষ্টি
Previous Post

‘সেরা দল’ নিয়ে স্বপ্ন ছোঁয়ার আশা

Next Post

সন্ধ্যা সাতটায় বিজিএমই ভবন সিলগালা করে দেয়া হবে: রাজউক

Next Post

সন্ধ্যা সাতটায় বিজিএমই ভবন সিলগালা করে দেয়া হবে: রাজউক

বিশ্বকাপ দলে থাকবেন ভাবেননি রাহি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT