চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা করদাতার সম্মাননা পেলেন শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 অপরাহ্ন 12, নভেম্বর 2018
in অর্থনীতি
A A
শাইখ সিরাজ

সাংবাদিক ক্যাটাগরিতে এবারও সেরা করদাতা হিসেবে সম্মাননা পেলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি ঢাকা কর অঞ্চল-৭ থেকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন।

করদাতার দিক থেকে সেরা পাঁচ সাংবাদিকের মধ্যে আছেন; দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম, চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।

সোমবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে এনবিআর আয়োজিত ‘সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে সেরা করদাতাদের হাতে সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এছাড়াও অনুষ্ঠানে কেন্দ্রীয়ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

২০১৭-১৮ করবর্ষের জন্য ৬৫৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শীর্ষ করদাতা হিসাবে নির্বাচিত করে এনবিআর। গত ১ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। কেন্দ্রীয়ভাবে ৩৬ ক্যাটাগরিতে পুরস্কার পান ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান।

সম্মাননা হিসেবে পাওয়া ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর। কার্ডপ্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন। কার্ডধারীরা রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণসহ সড়ক, বিমান ও নদীপথে ভ্রমণে অগ্রাধিকারভিত্তিতে টিকেট পাবেন।

একইসঙ্গে হোটেল-রেঁস্তোরায় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। তারা সুযোগ পাবেন বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের। ট্যাক্স কার্ডধারী ব্যক্তি ও তার পরিবার চিকিৎসায় হাসপাতালে অগ্রাধিকারভিত্তিতে শয্যা সুবিধা পাবেন।

এবছর সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পেয়েছেন গোলাম দস্তগীর গাজী, তপন চৌধুরী, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, স্যামুয়েল এস চৌধুরী ও অনিতা চৌধুরী। অন্যদিকে তরুণ ক্যাটাগরিতে কার্ড পেয়েছেন গাজী গোলাম মর্তুজা, নাফিস সিকদার, মো. আমজাদ খান, মো. হাসান ও মো. জুলফিকার হোসেন মাসুদ রানা।

গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে কার্ড পাওয়া ব্যক্তিরা হলেন লে. জেনারেল (অব.) আবুল সালেহ মো. নাসিম, মো. নাসির উদ্দিন মৃধা, ইদ্রিস আলী মিয়া, এস এম আবদুল ওয়াহাব ও মো. আতাউর রউফ।

প্রতিবন্ধী ক্যাটাগরিতে কার্ড পেয়েছেন সুকর্ণ ঘোষ, কাজী আখতার হোসেন ও ডা. মামুনুর রশিদ।

নারী ক্যাটাগরিতে কার্ড পেয়েছেন রুবাইয়াত ফারজানা হোসেন, রত্না পাত্র, পারভীন হাসান, নিশাত ফারজানা চৌধুরী, মাহমুদা আলী শিকদার। ব্যবসায়ী ক্যাটাগরিতে কার্ড পেয়েছেন মো. কাউছ মিঞা, মো. নুরুজ্জামান খান, কামরুল আশরাফ খান, সৈয়দ আবুল হোসেন ও আবদুল কাদির মোল্লা।

বেতনভোগী ক্যাটাগরিতে এই কার্ড পেয়েছেন লায়লা হোসেন, মো. ইউসুফ, হোসনে আরা হোসেন, খাজা তাজমহল, এম এ হায়দার হোসেন।

পেশাজীবীদের মধ্যে চিকিৎসক ক্যাটাগরিতে অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ডা জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. মো. নূরুল ইসলাম ও ডা. এন এ এম মোমেনুজ্জামান; আইনজীবী ক্যাটাগরিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আহসানুল করিম, অ্যাডভোকেট মাহবুবে আলম, কাজী মো. তানজীবুল আলম ও ব্যারিস্টার নিহাদ কবীর; প্রকৌশলী ক্যাটাগরিতে মো. আনোয়ার হোসেন, হাফিজুর রহমান ও হামিদুল হক; স্থপতি ক্যাটাগরিতে ফয়েজ উল্লাহ, হাসান সামস্ উদ্দীন ও ইকবাল হাবিব এবং অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরিতে মোক্তার হোসেন, এ বি এম লুৎফুল হাদী ও বিমলেন্দু চক্রবর্তী এই ট্যাক্স কার্ড পেয়েছেন।

নতুন করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পেয়েছেন মনিকা রফিকুলোভনা, তাফিজুল ইসলাম পিয়াল, রানা মালিক, ছিয়াতুন নেছা, সেলিনা আক্তার, সাইফুল ইসলাম ও রাসেল রায়; খেলোয়াড় ক্যাটাগরিতে সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা; অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে মাহফুজ আহমেদ, এম এ জলিল অনন্ত ও এস এ আবুল হায়াত; শিল্পী ক্যাটাগরিতে তাহসান রহমান খান, রুনা লায়লা ও এস ডি রুবেল এবং অন্যান্য ক্যাটাগরিতে সদর উদ্দিন খান, আবু মো. জিয়াউদ্দিন খান ও নজরুল ইসলাম মজুমদার পেয়েছেন ট্যাক্স কার্ড।

এর বাইরে প্রতিষ্ঠান পর্যায়ে ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লি. (এইচএসবিসি), সাউথইস্ট ব্যাংক ও পূবালী ব্যাংক। অ-ব্যাংকিং আর্থিক খাতে আইডিএলসি ফাইন্যান্স লি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লি. ও উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি। টেলিযোগাযোগ খাতে গ্রামীণফোন, প্রকৌশল খাতে বিএসআরএম স্টিলস লি, পিএইচপি কোল্ড রোলিং মিলস লি, পিএইচপি নফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস লি। খাদ্য ও আনুষঙ্গিক খাতে নেসলে বাংলাদেশ লি., অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি., ট্রান্সকম বেভারেজেস লি.। জ্বালানি খাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., সিলেট গ্যাস ফিল্ড লি., শেভরন বাংলাদেশ ব্লকস থারটিন অ্যান্ড ফোরটিন লি.। পাট শিল্প খাতে জনতা জুট মিলস লি., সুপার জুট মিলস লি., ওআইয়ান জুট মিলস লি. এবং স্পিনিং ও টেক্সটাইল খাতে কোটস বাংলাদেশ লি., এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস লি., বাদশা টেক্সাটাইল লি., স্কয়ার টেক্সটাইল লি., এনভয় টেক্সটাইল লি., ফখরুদ্দিন টেক্সটাইল মিলস লি., স্কয়ার ফ্যাশান ইয়ার্নস লি. পেয়েছে ট্যাক্স কার্ড।

প্রতিষ্ঠান পর্যায়ে আরও ট্যাক্স কার্ড পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ওষুধ ও রসায়ন খাতে ইউনিলিভার বাংলাদেশ লি., স্কয়ার ফার্মাসিটিক্যালস লি., রেনাটা ফার্মাসিউটিক্যালস লি., ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লি.। প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া খাতে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লি., ট্রান্সক্রাফট লি., মিডিয়া ওয়ার্ল্ড লি. ও মিডিয়া স্টার লি.। আবাসন খাতে স্পেসজিরো লি., বে ডেভেলপমেন্টস লি. ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লি.। চামড়া শিল্প খাতে বাটা সু, অ্যাপেক্স ফুটওয়্যার ও লালমাই ফুটওয়্যার। তৈরি পোশাক শিল্প খাতে রিফাত গার্মেন্টস লি., জিএমএস কম্পোজিট, দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার, ফোর এইচ ফ্যাশন, কেডিএস গার্মেন্ট, অ্যাপেক্স লেনজারি এবং অন্যান্য খাতের মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, মেটলাইফ, লাফার্জহোলসিম ও নিটল মোটরস লি.।

এছাড়াও ফার্ম ক্যাটাগরিতে ওয়ালটন মাইক্রোটেক করপোরেশন, এস এন করপোরেশন, ওয়ালটন প্লাজা ও এ এস বি এস ট্যাক্স কার্ড পেয়েছে।

Tags: অর্থমন্ত্রীট্যাক্স কার্ডশাইখ সিরাজসেমি লিডসেরা করদাতা
Previous Post

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ, পুলিশিং ও নজরদারীর (অপ) সংস্কৃতি

Next Post

খালেদা-তারেকের বিরুদ্ধে আইনী লড়াই করা কাজল এবার ভোটযুদ্ধে

Next Post

খালেদা-তারেকের বিরুদ্ধে আইনী লড়াই করা কাজল এবার ভোটযুদ্ধে

নাটোর-২ আসনে নৌকা প্রতীক চান ‘সর্বকনিষ্ঠ প্রার্থী’ বুলবুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT