চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা-তারেকের বিরুদ্ধে আইনী লড়াই করা কাজল এবার ভোটযুদ্ধে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 অপরাহ্ন 12, নভেম্বর 2018
in রাজনীতি
A A

বঙ্গবন্ধু হত্যা মামলা, জেলহত্যা মামলা, পিলখানা হত্যা মামলা, ২১ অাগস্ট গ্রেনেড হামলা মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টসহ অসংখ্য মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এবার ভোটযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন।

এরই মধ্যে ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।

ইলিয়াস উদ্দিন মোল্লাহ বর্তমানে এই আসনের সংসদ সদস্য। তিনি ২০০৮ এবং ২০১৪ সালের নির্বাচনে বিজয়ী হন।

আদালত চত্বর থেকে ভোটের মাঠে কেন? এমন প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন কাজল চ্যানেল আই অনলাইনকে বলেন, ছাত্রজীবন থেকেই আমি ছাত্রলীগের রাজনীতিতে ছিলাম। জাতির পিতার নৃশংস হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত মিরপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম।

‘‘মিরপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। এরপর পেশাগত জীবনে এসে দীর্ঘ বছর আওয়ামী আইনজীবী পরিষদ এবং অাওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম।’’ বলেন তিনি।

মূলত জনগণের জন্যই ভোটের রাজনীতিতে আসতে চান জানিয়ে দুর্নীতি দমন কমিশনের স্পোশাল সব মামলার আইনজীবী বলেন, ‘জনগণের সেবা করবো বলেই আজীবন আওয়ামী লীগের হয়ে কাজ করেছি। আদালত চত্বর থেকে সাধারণ জনগণের সেবা করার সুযোগ কম। তাই ভোটের রাজনীতিতে এসেছি।’

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটা অাশাবাদী – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শতভাগ আশাবাদী, সবদিক বিবেচনায় বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান আমাকে মনোনয়ন দেবেন।

নির্বাচনের জন্য মিরপুর-১৬ এলাকাকে বেছে নিলেন কেন? জবাবে কাজল বলেন, এটা আমাদের আদি নিবাস। আমাদের পূ্র্বপুরুষের ভিটা। এখানে আমার বেড়ে উঠা। এলাকাবাসীর কাছেও আমি বিশেষভাবে পরিচিত। আমার আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে তাদের কাছে। তাই তাদেরকে নিয়েই ভোটযুদ্ধে নামতে চাই।

‘‘আমি নিশ্চিত দলীয় মনোনয়ন পেলে এই আসন থেকে নৌকা মার্কার হয়ে জয়ী হয়ে আসবো।’’

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া যে দুই মামলায় সাজাভোগ করছেন, তাতে দুদকের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন মোশাররফ হোসেন কাজল।

শুধু খালেদা জিয়াই নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং অন্য দুটি দুর্নীতি মামলায় লড়েছেন তিনি।

 

Tags: আওয়ামী লীগএকাদশ জাতীয় সংসদ নির্বাচনমোশাররফ হোসেন কাজলসেমি লিড
Previous Post

সেরা করদাতার সম্মাননা পেলেন শাইখ সিরাজ

Next Post

নাটোর-২ আসনে নৌকা প্রতীক চান ‘সর্বকনিষ্ঠ প্রার্থী’ বুলবুল

Next Post

নাটোর-২ আসনে নৌকা প্রতীক চান ‘সর্বকনিষ্ঠ প্রার্থী’ বুলবুল

ফাইল ফটো

বিএনপিতে আস্থা রাখতে হিন্দুদের প্রতি আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT