চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সেরাকণ্ঠ’র অতিথি বিচারক সংস্কৃতি প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:24 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
সংস্কৃতি প্রতিমন্ত্রীসহ সেরাকণ্ঠ’র অতিথি বিচারকরা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই আয়োজিত সংগীত প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান ‘সেরাকণ্ঠ’র সিজন-৭ এর মঞ্চে অতিথি বিচারক উপস্থিত হয়েছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, এমপি! অভিনব ঘটনাই বটে।

চ্যানেল আইয়ের নিজস্ব স্টুডিওতে চলছে ‘সেরাকণ্ঠ ২০২৩’ এর বিভিন্ন রাউন্ডের শুটিং। গেল বছর নভেম্বরে এই রিয়েলিটি শোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ইজাজ খান স্বপনের সার্বিক তত্ত্বাবধানে ‘ঐক্য ডটকম ডট বিডি চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ আয়োজনটি পরিচালিত হচ্ছে।

বিচারকের ভূমিকায় আছেন উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লা, সামিনা চৌধুরী ও রেজওয়ানা চৌধুরী বন্যা। এবার এই সংগীত প্রতিভা অন্বেষণের অনুষ্ঠানের একটি পর্বে অতিথি বিচারক হিসেবে দেখা যাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু (এমপি)কে।

গেল রবিবার ডেঞ্জার জোন রাউন্ডের শুটিংয়ে অংশ নেন প্রতিমন্ত্রী। এই সময় স্টুডিওতে মোট প্রতিযোগী ছিলেন ১৩ জন। শুটিংয়ের শুরুতে ময়মনসিংহের এই সংসদ সদস্য ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আগত প্রতিযোগী আদি আদিশ্রীর কণ্ঠে সামিনা চৌধুরীর একটি গান উপভোগ করেন। এরপর আরও চারজন প্রতিযোগীর গান উপভোগ করেন তিনি। এসময় স্টুডিওতে উপস্থিত ছিলেন তিন বিচারকও।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু জানান, এবারই প্রথম তিনি সেরাকণ্ঠ প্রতিযোগিতার বিচারক হয়ে এসেছেন। অবশ্য মাঝখানে কয়েক বছর বিরতিতে ছিল এই রিয়েলিটি শো। যে কারণে এই অনুষ্ঠানে অংশগ্রহণেরও সুযোগ ছিল না।

প্রতিমন্ত্রী বলেন, ‘শুরুতেই বলতে চাই- গান গাইতে হলে সুর ও তাল সম্পর্কে অবশ্যই ভালো জ্ঞান থাকতে হবে। আমি যে পাঁচজন প্রতিযোগীর গান শুনেছি তারা প্রত্যেকেই খুব ভালো গেয়েছে। চ্যানেল আই সেরাকণ্ঠতে বিচারক হিসেবে কাজ করা আমার জন্য সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। আমি অনুষ্ঠানে এসেই বলেছিলাম, যে চল্লিশ মিনিট থাকব। কিন্তু পাঁচজনের গান শেষ হয়ে যাওয়ার পর আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম যে আমার ইচ্ছা করছিল আরও কিছুটা সময় থেকে গান শুনি। ধন্যবাদ চ্যানেল আই কর্তৃপক্ষকে।’

Tags: অতিথিএমপিচ্যানেল আইরিয়েলিটি শোরুনা লায়লারেজওয়ানা চৌধুরী বন্যাসামিনা চৌধুরীসেরাকণ্ঠস্টুডিও
Previous Post

ক্যাপ্টেন হিসেবে টিমকে নিয়ে আশাবাদী: চয়নিকা চৌধুরী

Next Post

আমান উল্লাহ আমানের স্ত্রী’র জামিন ১৫ জানুয়ারি পর্যন্ত

Next Post
প্রাকৃতিক পরিবেশে এক মহিলার ছবি, সানগ্লাস পরা ও হালকা হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমান উল্লাহ আমানের স্ত্রী'র জামিন ১৫ জানুয়ারি পর্যন্ত

সৌন্দর্যবতী নারী মডেল, হালকা নীল শাড়ি পরা, সুন্দর চেহারা, প্রাকৃতিক লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফ্ল্যাট প্রতারণাকাণ্ড’, ইডি দপ্তরে নুসরাতকে তলব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT