চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফ্ল্যাট প্রতারণাকাণ্ড’, ইডি দপ্তরে নুসরাতকে তলব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
সৌন্দর্যবতী নারী মডেল, হালকা নীল শাড়ি পরা, সুন্দর চেহারা, প্রাকৃতিক লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল আগস্ট মাসের শুরুতে ফ্ল্যাট দেয়ার নামে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ ও নায়িকা নুসরাত জাহানের বিরুদ্ধে। যদিও সেসময় জোর গলায় এই অভিনেত্রী বলেছিলেন ‘ইডি আমায় ডাকবে না’…! কিন্তু শেষমেশ দেখা গেল ভিন্ন চিত্র। সেই অভিযোগের ভিত্তিতেই এবার ইডি-র দপ্তরে ডাক পড়ল নুসরাতের।

আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরার নির্দেশ দিতে বলা হয়েছে তাকে। সঙ্গে তলব করা হয়েছে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিংহকেও।

সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার অধিকর্তা তথা ডিরেক্টর ছিলেন নুসরাত। একি সংস্থার আরেক ডিরেক্টর ছিলেন রাকেশ সিং। অভিযোগ উঠেছে,  ২০১৪ সালে তার সংস্থা ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল ফ্ল্যাট দেয়ার কথা বলে। প্রায় ৯ বছর কেটে যাওয়ার পর আজও ফ্ল্যাট পাওয়া যায়নি। সেই সময় নাকি নুসরাতের সংস্থা দাবি করেছিল, তিন বছরের মধ্যেই ফ্ল্যাটগুলো হস্তান্তর করা হবে।

এদিকে সময় মতো ফ্ল্যাট না পেয়ে প্রতারিতরা অভিযোগ দায়ের করেছিলেন গড়িয়াহাট থানায়। আলিপুর কোর্টেও এই নিয়ে মামলা দায়ের করাও হয়েছিল। ফ্ল্যাট কিংবা অর্থ কোনোটাই না পেয়ে শেষ পর্যন্ত ইডির কাছে অভিযোগ করেন তারা।

এই অভিযোগ ওঠার পরপরই প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন নুসরাত জাহান। যেখানে তিনি দাবি করেছিলেন, যে সংস্থাকে ঘিরে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, সেই সংস্থা থেকে ঋণ নিয়ে তিনি নিজের ফ্ল্যাট কেনেন। আর তার ঋণ, তিনি সুদ সমেত ফিরিয়েও দেন।

নুসরাতের দাবি, ‘১ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৮৫ টাকা’ ঋণ নিয়েছিলেন তিনি। ২০১৭ সালের ৬ মে মাসে যা সুদ সহ ১ কোটি ৪০ লাখ ৭১ হাজার ৯৯৫ টাকা ফেরত দেন কোম্পানিটিকে’। সঙ্গে আরও বলেন, ২০১৭ সালের ১ মার্চ তিনি রিজাইনও করেছিলেন সেই কোম্পানি থেকে।

যদিও নুসরাতের এই দাবিকে অস্বীকৃতি জানান রাকেশ সিং। তার দাবি, সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের থেকে কোন ঋণই নাকি দেওয়া হয়নি নুসরাতকে। শুধু তাই নয় নুসরাতের বক্তব্যে তিনি হতভম্ব হয়ে গিয়েছেন বলেও জানান। এখন দেখার বিষয় ইডি-র তদন্তে আর কত জলঘোলা হয় গোটা ঘটনার।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Tags: অভিনেত্রীনুসরাত জাহানপ্রতারণা মামলা
Previous Post

আমান উল্লাহ আমানের স্ত্রী’র জামিন ১৫ জানুয়ারি পর্যন্ত

Next Post

কোভিড আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন

Next Post
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন কোভিডে আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড আক্রান্ত মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন

শিরিন শিলা লাল লিপস্টিক ও গহনা পরা, ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব আল হাসানকে ফলো করে ক্রিকেট খেলব: শিরিন শিলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT