চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরে আসছে ঋত্বিক-জ্যোতির প্রথম ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 17, আগস্ট 2019
in বিনোদন
A A

এই মুহূর্তে কলকাতার অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তারসঙ্গে জুটি বেঁধে প্রথমবার টলিউডের ছবি অভিনয় করলেন বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। এবার সেই ছবির মুক্তির তারিখ চূড়ান্ত হলো।

২০১৭ সালে ঢাকাই অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির প্রথম কলকাতার ছবি ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’র শুটিং শুরু হয়। তবে ছবিটি কবে মুক্তি পাবে, এ বিষয়ে কিছুই জানাননি ‘বাকিটা ব্যক্তিগত’ খ্যাত নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য। দেরিতে হলেও এবার জানা গেল, আসছে সেপ্টেম্বরের ২০ তারিখে কলকাতায় মুক্তি পাবে ছবিটি।

ছবির মোশন পোস্টার প্রকাশ হয় ১৫ আগস্ট। এদিনই ছবির পরিচালক ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’র মুক্তির তারিখ জানান। ছবিতে শ্রীকান্ত চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে, আর রাজলক্ষ্মীর ভূমিকায় দেখা যাবে জ্যোতিকে। এই ছবির সংগীতে আছেন সাত্যকি ব্যানার্জি।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ ছবিটি নির্মিত হয়েছে। ছবিটির মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ায় উচ্ছ্বসিত বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সোশাল মিডিয়াতে মোশন পোস্টারও শেয়ার করেছেন তিনি।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’ নির্মাণ হলেও এর প্রেক্ষাপটকে নির্মাতা নিজের মতো করে ছবিতে তুলে ধরেছেন। অনুপ্রবেশ ও উদ্বাস্তু সমস্যা, নারীপাচার, চোরাকারবার, ধর্ম ও জাতির ভিত্তিতে সমাজের বিভেদ— সবই থাকছে এই ছবিতে।

Tags: ঋত্বিক চক্রবর্তীকলকাতাজ্যোতিকা জ্যোতিবাংলাদেশরাজলক্ষ্মীলিড বিনোদনশরৎচন্দ্রশ্রীকান্ত
Previous Post

ঘুরে আসুন টুকটুকে লাল শাপলার বিলে

Next Post

সন্দ্বীপে শহরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

Next Post

সন্দ্বীপে শহরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

পাকিস্তানে তালেবান প্রধানের ভাই নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT