চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরে আসুন টুকটুকে লাল শাপলার বিলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 17, আগস্ট 2019
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

আসাদুজ্জামান বাবুল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আশেপাশের বিভিন্ন এলাকার বিল লাল শাপলায় ভরে গেছে। এসব বিলের যেদিকে চোখ যায়, দেখা যায় শুধুই লাল আর লাল।

জোয়ারিয়া, পাথরঘাটা, গোপালপুর, মিত্রডাঙ্গা, বালাডাঙ্গা ও বন্যাবাড়ীসহ আশপাশ এলাকার প্রতিটি বিলে ফুটেছে অসংখ্য লাল শাপলা। সেই শাপলা দেখতে প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত টুঙ্গিপাড়ার লাল শাপলার এসব বিল।

গোপালগঞ্জ জেলা শহর থেকে মাত্র ২২ থেকে ২৩ কিলোমিটার পূর্ব দিকে সরেজমিনে এসব বিলে গিয়ে দেখা যায়, কেউবা নৌকা চড়ে, কেউবা কলা গাছের ভেলায় করে আবার কেউবা তালের ডিঙ্গি করে আবার কেউবা পায়ে হেঁটে বিলের পাড় দিয়ে লাল শাপলার দৃশ্য উপভোগ করছেন।

কেউ যদি ঢাকা থেকে এসব বিলের লাল শাপলা দেখতে চান, তাহলে বাসে করে প্রথমে টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ডে নামতে হবে। তারপর ভ্যানে বা ব্যাটারি চালিত অটো রিকসা করে সোজা চলে যেতে হবে লাল শাপলার বিলে। এখানে ভাড়া খুবই কম, সময়ও কম লাগে।

রাতে থাকা ও খাবার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা। গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কাজা রুমা পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন বিলে।

তিনি বললেন, মনোরম পরিবেশে কেউ যদি পরিবার পরিজন নিয়ে একদম নিরিবিলি বেড়াতে চান তাহলে আজই আসুন টুঙ্গিপাড়ার লাল শাপলার বিল ছাড়াও শেখ রাসেল শিশু পার্ক, জাতির পিতার সমাধিসৌধ ও পাটগাতী সেতুসহ লেকপাড়ও রয়েছে।মো.হানিফ সিকদার নামের আরেক ব্যক্তি বিল এলাকায় বেড়িয়ে বললেন, এমন সুন্দর পরিবেশ কেউ যেন মিস না করে। শহরের চাপাইল সেতু, লেকপাড়ের শেখ রাসেল শিশুপার্ক ও রেললাইন দেখার জন্য পরিবার পরিজন নিয়ে বেড়ানোর ভালো জায়গা।শেখ মুশফিকুর রহমান কলিন্স নামের আরেকজন বললেন, যোগাযোগ ব্যবস্থা আর পর্যাপ্ত নৌকা রাখা প্রয়োজন।

বিলে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Tags: টুঙ্গিপাড়াবিলশাপলা
Previous Post

দু’মাস সময় চেয়েছেন মাশরাফী

Next Post

সেপ্টেম্বরে আসছে ঋত্বিক-জ্যোতির প্রথম ছবি

Next Post

সেপ্টেম্বরে আসছে ঋত্বিক-জ্যোতির প্রথম ছবি

সন্দ্বীপে শহরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT