চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনাবাহিনীর ৪ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 09, নভেম্বর 2020
in বাংলাদেশ
A A
সেনাবাহিনীর চার ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সেনাবাহিনীর ৪টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান করা হয়েছে। ১১ পদাতিক ডিভিশন, বগুড়ার অনুষ্ঠান থেকে তা প্রদান করা হয়।

আইএসপিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ(ওএসপি, এনডিইউ, পিএসসি)।

বগুড়া সেনানিবাসের শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে জিওসি, আর্টডক উপস্থিত হলে ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, বগুড়া মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান (এনডিসি, পিএসসি) তাকে অভ্যর্থনা জানান। পরে প্যারেড কমান্ডার লেঃ কর্নেল মীর শাফকাত হোসাইন এর নেতৃত্বে ১১ পদাতিক ডিভিশনের একটি সম্মিলিত চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন এবং প্রধান অতিথিকে জেনারেল সালাম প্রদান করেন।

মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা, দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান এবং বিবিধ প্রশিক্ষণ ও অপারেশনাল কর্মকান্ডে সাফল্যের স্বীকৃতি স্বরূপ একটি ইউনিট বা রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি, ২ সিগন্যাল ব্যাটালিয়ন এবং ৪ সিগন্যাল ব্যাটালিয়ন আজকের কালার প্যারেডে অংশগ্রহণ করে এবং সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে প্রধান অতিথির নিকট থেকে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা গ্রহণ করে।

জিওসি, আর্টডক রেজিমেন্টাল কালার প্রাপ্ত ইউনিট সমূহকে সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে অভিনন্দন জানান।

তিনি বলেন, রেজিমেন্টাল কালার প্রাপ্তি যে কোন ইউনিটের জন্য একটি বিরল সম্মান এবং পবিত্র আমানত। কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি স্বরূপ প্রাপ্ত পতাকার মর্যাদা রক্ষা এবং দেশ মাতৃকার যে কোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ইউনিটসমূহকে প্রস্তুত থাকতে নির্দেশনা প্রদান করেন।

পরিশেষে জিওসি, আর্টডক রেজিমেন্টাল কালার প্রদান উপলক্ষে একটি সুশৃঙ্খল, মনোজ্ঞ ও বর্ণিল কুচকাওয়াজ প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে উর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ ও বিভিন্ন পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

 

Tags: বগুড়াসেনাবাহিনী
Previous Post

‘কুইন অব ক্রাইম’ আগাথা ক্রিস্টির গল্পে বলিউড ছবি

Next Post

সগিরা মোর্শেদা হত্যা: শিশু আদালতে বিচার চেয়ে হাইকোর্টে আসামির আবেদন

Next Post
সগিরা মোর্শেদার কালো-সাদা ছবি, মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সগিরা মোর্শেদা হত্যা: শিশু আদালতে বিচার চেয়ে হাইকোর্টে আসামির আবেদন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা প্রতিরোধে ৯০ শতাংশেরও বেশি কার্যকরী ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT