চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কুইন অব ক্রাইম’ আগাথা ক্রিস্টির গল্পে বলিউড ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 অপরাহ্ন 09, নভেম্বর 2020
in বিনোদন
A A
প্রাচীন মহিলা সংবাদ পাঠক, বাংলা সংবাদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুযায়ী, বিশ্বের সর্বকালের সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক হিসেবে পরিচিত আগাথা ক্রিস্টি। অপরাধমূলক গল্পের এই লেখককে বলা হয় ‘কুইন অব ক্রাইম’। এবার বলিউড সিনেমায় দেখা যাবে তার লেখা উপন্যাসের গল্প। বিশাল ভরদ্বাজ ছবিটি নির্মাণ করবেন।

হিমালয়ের এক পাহাড়ি রিসোর্টে একটি খুনের ঘটনা ঘটেছিল। এক দম্পতি নিজেদের অজান্তেই জড়িয়ে পড়ে ঘটনার সাথে। তারা রহস্য উদঘাটনের চেষ্টা শুরু করে। এভাবেই এগিয়ে যাবে ছবির কাহিনী।

এই প্রথম কোনো ভারতীয় নির্মাতার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আগাথা ক্রিস্টি লিমিটেড। ক্রিস্টির নাতির ছেলে জেমস প্রিচার্ড বর্তমানে আগাথা ক্রিস্টি লিমিটেড পরিচালনার দায়িত্বে আছেন। তিনি বলেন, ‘এপর্যন্ত বিশ্বের বহু দেশে আগাথা ক্রিস্টির গল্পে সিনেমা তৈরি করা হয়েছে। তারা ছবির গল্পে নিজেদের স্বাদ যোগ করেছেন। এক্ষেত্রেও ব্যতিক্রম হবে না, এমনটাই মনে করছি।’

আগামী বছরের শুরুতে ছবির শুটিং শুরু হবে। হিমালয়ের পাহাড়ি এলাকায় শুটিং করা হবে।

বিশাল ভরদ্বাজ গত দুই দশকে ১৫টি সিনেমা পরিচালনা ও প্রযোজনা করেছেন। তার মাঝে ‘ম্যাকবেথ’ অবলম্বনে ‘মকবুল’ এবং ‘ওথেলো’ অবলম্বনে ‘ওমকারা’ অন্যতম।

Tags: বিশাল ভরদ্বাজম্যাকবেথলিড বিনোদন
Previous Post

দেশের অগ্রযাত্রা ব্যাহতকারীদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

Next Post

সেনাবাহিনীর ৪ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান

Next Post
সেনাবাহিনীর চার ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর ৪ ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান

সগিরা মোর্শেদার কালো-সাদা ছবি, মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সগিরা মোর্শেদা হত্যা: শিশু আদালতে বিচার চেয়ে হাইকোর্টে আসামির আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT