চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো সেদিন ছিলেন ‘ব্লাডি ফ্যান্টাস্টিক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 19, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ও একজন সাক্ষাৎকারের দৃশ্য, ফুটবল তারকা ও সাংবাদিকের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

দুবছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ মহাতারকাকে ‘ঘরে’ ফেরাতে কেন্দ্রে কলকাঠি নেড়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন। সিআর সেভেন দ্বিতীয়বার ওল্ড ট্রাফোর্ডে ফেরার পর একসময়কার গুরু-শিষ্য একসঙ্গে বসেছেন ক্যামেরার সামনে। আলাপচারিতায় উঠে এসেছে জানা-অজানা হরেক গল্পের ঝাঁপি।

ম্যানইউর সাবেক কোচ, রোনালদো যাকে পিতার মতো মানেন, সেই ফার্গুসন ও রোনালদো রোমন্থন করেছেন ক্লাবের অতীতের মধুর স্মৃতি, শুনিয়েছেন পরিকল্পনা ও তরুণ রোনালদোর ম্যানইউতে আসার গল্প। বলেছেন বছরের পর বছর সম্পর্ক ধরে রাখার পেছনে থাকা সম্মান, ভালোবাসা কথাও।

ইংলিশ জায়ান্টদের সাবেক কোচ ফার্গুসন বিশেষ সেই সাক্ষাৎকারে জানালেন, যখন তিনি তরুণ রোনালদোকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামিয়েছিলেন, তখনই নজর কেড়েছিলেন সিআর সেভেন। তবুও পরের ম্যাচে রোনালদোকে খেলানো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলেন তখনকার ম্যানইউ বস।

রোনালদোর অভিষেকের স্মৃতি জাগাতে গিয়ে ইতিহাসের অন্যতম সফল কোচ বলেছেন, ‘সিজনের প্রথম ম্যাচে সবসময় আপনি সেরা খেলোয়াড়কেই সুযোগ দেবেন। (বোল্টনের বিপক্ষে) রোনালদোকে তাই বদলি হিসেবে নামানো হয়েছিল। সে মাঠে নামল (৭০তম মিনিটে), তখন তার খেলাটা সত্যিকার অর্থেই চমৎকার (ব্লাডি ফ্যান্টাস্টিক) উপভোগ্য ছিল।’

‘মাঠে তখন অসম্ভব রকমের উপচে পড়া দর্শক ভিড় ছিল, সেই উল্লাস ভালোবাসি। তখন সমাধানে আসতে পারছিলাম না— পরের ম্যাচে রোনালদোকে কি খেলাবো নাকি সাইডবেঞ্চে বসিয়ে রাখবো, এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া ছিল অনেক জটিল।’

রোনালদো ও কোচের সঙ্গে আলোচনা করছেন, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৩ সালে পর্তুগালের লিসবন স্পোর্টিং ক্লাব থেকে ইংলিশ জায়ান্টদের ডেরায় পা রাখেন তরুণ রোনালদো, তখন তার বয়স সবে ১৮। সেই স্মৃতি টেনে মহাতারকা কৃতজ্ঞতা জানালেন সাবেক কোচ ও গুরু ফার্গুসনকে।

‘চিন্তা করুন, স্পোর্টিং লিসবন থেকে আসা ১৮ বছরের এক তরুণ খেলবেন— গিগস (রায়ান), স্কোলস (পল), রয় কিন এবং সোলশেয়ারের (ওলে গানার) মতো তারকার সঙ্গে। আমি একটু হলেও ভীত ছিলাম।’

রোনালদো বলেন, ‘তিনি (ফার্গুসন) যোগাযোগের ক্ষেত্রে অনেক সাহায্য করেছেন। মাঝেমধ্যে অনুবাদক নিয়ে তার অফিসে ডাকতেন, কিন্তু সেটাতে আমার সমস্যা হত না। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তিনি আমাকে দারুণ এক ব্যক্তি ও খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছেন। প্রথমদিন থেকেই যেটা বলতেন, সেটাই করতেন।’

রোনালদোর মা ম্যানইউতে ২০০৩ সালে বেশকিছু সময় ছিলেন। সেটা জানিয়ে ফার্গুসন বলেন, ‘১৮ বছরের এক যুবক যে অন্যদেশ থেকে এসেছে, আমি মনে করি সে সর্বকনিষ্ঠ, যার সঙ্গে তার মাকেও কিছুটা সময় থাকতে দিয়েছি। আমি মনে করি, যখন অন্যদেশ থেকে আসবেন তখন পাশে পরিবার থাকা খুব গুরুত্বপূর্ণ।’

রোনালদো ক্যারিয়ারের সেরা একটা সময় পার করেছেন ম্যানইউতে। পরে রিয়াল মাদ্রিদে গিয়ে নিজেকে তুলে নিয়েছেন কিংবদন্তির কাতারে, শেষে জুভেন্টাস ঘুরে ফের এসেছেন রেড ডেভিলদের ডেরায়। দীর্ঘ পথচলায় ব্যক্তিগত বহু অর্জনের মাঝে জিতেছে অনেক শিরোপা। পুরো বিষয়টার জন্য তিনি ফার্গুসনের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ বলে জানালেন।

‘সময় বলি, আমার কাছে তিনি ফুটবলে এক বাবার মতো। তিনি আমার জন্য, আমার পরিবারের জন্য, বিশেষভাবে ক্লাবটির জন্য— যা কিছু করেছেন, তার প্রশংসা করছি। তিনি নিজের দায়িত্বে দারুণ ছিলেন।’

রোনালদো ও কোচের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফার্গুসনের সঙ্গে মধুর কোনো স্মৃতি প্রসঙ্গে রোনালদো জানালেন, ‘এটা (একটি সেরা মুহূর্তের কথা বলা) খুব কঠিন হবে। আমরা একসঙ্গে অনেকবেশি সুন্দর মুহূর্ত কাটিয়েছি। শুধু জয় নয়, কঠিন সময়। কিন্তু আমি হৃদয়ে, সবচেয়ে কঠিন জিনিস রাখি।’

‘তার হয়তো মনে নেই, আমি বলছি। কারণ এটাকে আমার অসম্ভব সুন্দর ঘটনা বলে মনে হয়। আমার মনে আছে, একদিন আমার বাবা হাসপাতালে ছিলেন। খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তখন আস্তে আস্তে তাকে বলেছিলাম (ছুটির ব্যাপারে)। তিনি বলেছিলেন, ক্রিস্টিয়ানো, এটা কোনো ব্যাপার না। তুমি দুই-তিন দিনের জন্য সেখানে যাও।’

‘তখন আমাদের খুব কঠিন ম্যাচ ছিল এবং আমিই ছিলাম দলের মূল খেলোয়াড়। তিনি বলেছিলেন, এটা খুব কঠিন হবে কারণ আমরা কঠিন প্রতিপক্ষের সামনে যাচ্ছি। কিন্তু আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি। তুমি যাও, তোমার বাবাকে দেখো।’

‘আমার জন্য এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অনেকটা চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ এবং কাপ জেতার মতো। তাই সবসময় তার প্রশংসা করি। শুরুতেই বলেছিলাম, তিনি আমার জন্য যা বলেছেন সবটা করেও দেখিয়েছেন। তাই তার প্রতি আমি আরও বেশি কৃতজ্ঞ।’

সেই সময়টা নিয়ে স্মৃতিচারণ করেছেন ফার্গুসনও, ‘জানতাম রোনালদোর বাবা অসুস্থ, হাসপাতালে আছে এটাও জানতাম। সেখানে ওর থাকা গুরুত্বপূর্ণ ছিল। তখন ফুটবল ক্লাব কোনো ব্যাপারই নয়। আপনাকে বুঝতে হবে, কিছু বিষয় ক্লাবের থেকেও বড়। প্রশ্নাতীতভাবে, তার মাঝে একটি পরিবার। আপনার কখনও কোথাও পরিবারের আগে ক্লাবকে টানা ঠিক হবে না।’

Tags: ইংলিশ প্রিমিয়ার লিগজুভেন্টাসপর্তুগালফার্গুসনম্যানইউরিয়ালরোনালদোলিড স্পোর্টসলিসবন
Previous Post

প্রথম সিনেমায় কাজ পেতে প্রায় দু’বছর সময় লেগেছিল: অভিষেক

Next Post

রাজধানীর বাইরের চালু সিনেমা হলগুলোর পরিবেশ এতো বাজে!

Next Post
পুরনো স্কুল ভবন ও ক্লাসরুমের ছবি, ধ্বংসপ্রাপ্ত ও পরিত্যক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাইরের চালু সিনেমা হলগুলোর পরিবেশ এতো বাজে!

নাঈমের সেঞ্চুরি উদযাপনরত ক্রিকেটার, মাঠে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

নাঈমের সেঞ্চুরি, অঙ্কনের ফিফটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT