চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাঈমের সেঞ্চুরি, অঙ্কনের ফিফটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 19, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
নাঈমের সেঞ্চুরি উদযাপনরত ক্রিকেটার, মাঠে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ড শুরুর দিনেই অলআউটের শঙ্কায় পড়েছিল বিসিবি উত্তরাঞ্চল। চট্টগ্রামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ২৪ রানে হারিয়ে বসে ৩ উইকেট। সেখান থেকে নাঈম ইসলামের হার না মানা সেঞ্চুরিতে বড় সংগ্রহের আশা জেগেছে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমদিনের খেলা শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৪ উইকেটে ২৪৬ রান। নাঈম ১২৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৫৩ রানে অপরাজিত আছেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে এসেছে ১৩২ রান।

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ২৮তম সেঞ্চুরির দেখা পান নাঈম। ১৪ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসে মোকাবেলা করেন ২৯৭ বল।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় উত্তরাঞ্চল। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন- দুই ওপেনার রানের খাতা খুলতে পারেননি।

জুনায়েদ সিদ্দিকীও টিকতে পারেননি বেশিক্ষণ। ১৫ রান করে ফেরেন সাজঘরে। মার্শাল আইয়ুবের সঙ্গে জুটি জমে নাঈমের। চতুর্থ উইকেট জুটিতে আসে ৯০ রান। অধিনায়ক মার্শাল ৪৭ রান করে আউট হন।

দক্ষিণাঞ্চলের নাহিদুল ইসলাম দুটি, নাসুম আহমেদ ও মেহেদী হাসান নেন একটি করে উইকেট।

Tags: অঙ্কনউত্তরাঞ্চলদক্ষিণাঞ্চলনাঈমবাংলাদেশ ক্রিকেট লিগবিসিএল-২০২১লিড স্পোর্টস
Previous Post

রাজধানীর বাইরের চালু সিনেমা হলগুলোর পরিবেশ এতো বাজে!

Next Post

আবু হায়দারের ৫ উইকেট, মুরাদের ‘৫০’

Next Post
বাংলাদেশ ক্রিকেটার আবু হায়দার উইকেটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আবু হায়দারের ৫ উইকেট, মুরাদের ‘৫০’

দুই ব্যক্তি আলোচনা করছেন, একজন হাত দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কোহলি অনেকবেশি ঝামেলায় জড়িয়ে পড়ে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT