চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবু হায়দারের ৫ উইকেট, মুরাদের ‘৫০’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 19, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার আবু হায়দার উইকেটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরের উইকেটে সবুজ ঘাস পেসারদের দিয়েছে বাড়তি সুবিধা। সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন আবু হায়দার রনি। বাঁহাতি পেসার পেয়েছেন ৫ উইকেট।

একই দলের বাঁহাতি স্পিনার হাসান মুরাদ নিজের দশম প্রথম শ্রেণির ম্যাচে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।

পেস সহায়ক উইকেটে টসে হেরে ব্যাট করতে নেমে আবু হায়দারের বোলিং তোপে ২৪৫ রানে গুটিয়ে গেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। প্রথমদিনের খেলা শেষে ওয়ালটন মধ্যাঞ্চলের সংগ্রহ বিনা উইকেটে ৪ রান।

মোহাম্মদ মিঠুন ও মিজানুর রহমান ২ রান নিয়ে অপরাজিত আছেন।

সকালে রবিউল ইসলাম রবির পেস তোপে শুরুতেই সাজঘরে ফেরেন মোহাম্মদ আশরাফুল। ১৫ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই ক্যাচ দেন স্লিপে।

আরেক ওপেনার ইমরুল কায়েসের উইকেটও নেন রবিউল। ৬০ বলে পাঁচটি চারে ইমরুল করে যান ৩২ রান।

পূর্বাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন শাহাদাত হোসেন দীপু। তাকে এলবিডব্লিউ করেন মুরাদ। তার আগে আফিফ হোসেন ধ্রুবকে (০) কট অ্যান্ড বোল্ড করে ৫০তম শিকারের দেখা পান বাঁহাতি স্পিনার।

রোববার নামার আগে ৯ ম্যাচে মুরাদের উইকেট ছিল ৪৯টি। আফিফের জোরালে শটে দারুণ রিফ্লেক্স ক্যাচ নেন তরুণ স্পিনার। শেষে আরও একটি উইকেট নেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য।

আবু হায়দার ২০.৫ ওভারে ৫ উইকেট নিতে খরচ করেন ৯৩ রান। মুরাদ ২১ ওভারে ৪৭ রানে তুলে নেন ২ উইকেট। মেডেন ওভার করেন আটটি। বল হাতে আরও বেশি কিপটে ছিলেন রবিউল। ১৬ ওভারে সাত মেডেনে ২৯ রানে নেন দুই উইকেট।

ফিফটি পেরিয়ে দীপু আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পূর্বাঞ্চল। ১৮৬ রানে ৮ উইকেট হারানো দলকে আড়াইশর কাছে নিয়ে যান নাঈম হাসান। তানভির ইসলামকে নিয়ে গড়েন ৫৯ রানে জুটি।

ইনিংসের ৮৪তম ওভারে আবু হায়দার ২০ রান করা তানভিরকে ফেরান। এক বল পরই বোল্ড হন আসাদুজ্জামান পায়েল (০)। ৪০ রানে অপরাজিত থেকে যান নাঈম।

Tags: বিসিএল-২০২১মুরাদরনিলিড স্পোর্টস
Previous Post

নাঈমের সেঞ্চুরি, অঙ্কনের ফিফটি

Next Post

‘কোহলি অনেকবেশি ঝামেলায় জড়িয়ে পড়ে’

Next Post
দুই ব্যক্তি আলোচনা করছেন, একজন হাত দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কোহলি অনেকবেশি ঝামেলায় জড়িয়ে পড়ে’

বাংলাদেশের হকির ম্যাচে খেলোয়াড়রা গোলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানকে গুঁড়িয়ে টেবিল টপার ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT