চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই দিনের মানিক মিয়া এভিনিউ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
6:24 অপরাহ্ন 14, এপ্রিল 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসম্মুখে মানিক মিয়া এভিনিউ উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ এপ্রিল, ১৯৯৭। স্বপ্নের আইসিসি ট্রফি জয়ের পর বাংলাদেশ দলের দেশে ফেরার দিন। সেবার বাংলা বর্ষবরণের উৎসব পেয়েছিল ভিন্নরকম এক আমেজ। রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান কিংবা চারুকলার সামনে মঙ্গল শোভাযাত্রা দর্শনে নয়, রাজধানীবাসীর গন্তব্য ছিল মানিক মিয়া এভিনিউ। সেখানেই আইসিসি ট্রফিজয়ী দলকে দেয়া হয়েছিল গণসংবর্ধনা। ক্রিকেটের সাফল্য পুরো দেশকে গেঁথেছিল এক সুতোয়।

১৩ এপ্রিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেনিয়াকে হারিয়ে ট্রফি জয়। পরদিনই বিশেষ ফ্লাইটে দলকে দেশে আনার ব্যবস্থা করেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পহেলা বৈশাখের দিনটি যেন দেশের মানুষের সঙ্গে উদযাপন করতে পারেন, সেজন্য দ্রুততম সময়ের মধ্যেই ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনা। ফেসবুক পোস্টে সেই দিনটির স্মৃতিচারণ করেছেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। তার বর্ণনায় উঠে এসেছে ঐতিহাসিক দিনটির আদ্যোপান্ত।

ফ্ল্যাশব্যাক: পর্ব-১: মাশরাফীর তাণ্ডবে বাংলাদেশের প্রথম তিনশ, পর্ব-২: অবিশ্বাস্য বোলিং, হেরেও ম্যাচসেরা আফতাব, পর্ব-৩: যে স্মৃতি কখনো ভোলার নয়,

আইসিসি ট্রফি জয়ের পর অফিস থেকে পেলাম অ্যাসাইনমেন্ট, কাভার করতে হবে ক্রিকেটারদের সংবর্ধনা। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, সেদিনই চার্টার্ড ফ্লাইটে আসবে বাংলাদেশ দল। সংবর্ধনায় বীর ক্রিকেট যোদ্ধাদের জন্য আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশেষ অর্থ পুরষ্কার, তা জেনে গেলাম। বিমানবন্দরে ক্রিকেটারদের অবতরণ কাভার করতে ছুটে গেছেন অনেক ক্রীড়া সাংবাদিক। সেখানে গেলে গণসংবর্ধনা অনুষ্ঠান কাভার করতে পারব না। তাই বিমানবন্দরে ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠান কাভারের সিদ্ধান্ত দিলাম বাদ। পরে শুনেছি, হাজার হাজার মানুষের ভিড়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ক্রিকেট দলের অবতরণের সময় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছিল। বিমানবন্দরের রানওয়ে, টারমার্কও ছিল লোকে লোকারণ্য। সেখানের ভিড় ঠেলে মানিক মিয়া এভিনিউতে আসতে লেগে গেছে অনেকটা সময়।

মানিক মিয়া এভিনিউতে একটি বিশাল পতাকা বহন করছে শিশু ও যুবকরা. Channel i News - চ্যানেল আই নিউজ নোটবুক নিয়ে ছুটে গেলাম মানিক মিয়া এভিনিউতে। তখন মানিক মিয়া এভিনিউতে সড়কদ্বীপ ছিল না। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশাল মঞ্চ তৈরি হয়েছে। সেখানেই ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেয়া হবে ক্রিকেটারদের নাগরিক সংবর্ধনা। তখন দেশে কোনো বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ছিল না। এফএম রেডিও ছিল না। তাই রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বসে ক্রিকেটারদের আগমনের আপডেট জানতে অপেক্ষা করতে হয়েছে। ভাগ্যটা ভালো। সাংবাদিক এবং ক্রীড়া সংগঠকদের জন্য মঞ্চের ঠিক সামনে রাখা হয়েছিল বেশকিছু ডেকোরেটর চেয়ার। পুতুল আপা ( নারী ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া লেখক পারভিন নাসিমা নাহার)। তার পাশের চেয়ারটি পেলাম বসতে। তখন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য পাবলিক মিটিংয়ে এতোটা নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজন হতো না। মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্যানিংও হতে দেখিনি সেদিন।

ক্রিকেট স্টেডিয়ামে একজন ব্যক্তি, দর্শকদের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ
শামীম চৌধুরী

সংবর্ধনা অনুষ্ঠান শুরুর অনেক আগে সেখানে পৌঁছাতে পেরেছিলাম বলেই পেয়েছিলাম ঠিক মঞ্চের সামনের চেয়ার। সাধারণত পাবলিক সভায় সাংবাদিকদের জন্য চেয়ারের পাশাপাশি টেবিলেরও ব্যবস্থা থাকে। কিন্তু সেদিনের অনুষ্ঠানে ছিল না সাংবাদিকদের নোট নেয়ার জন্য টেবিল। পহেলা বৈশাখে সাধারণ ছুটি বলে সেদিন নিউজ লেখার তাড়া ছিল না। মঞ্চ থেকে আমার চেয়ারটির দূরত্ব হবে বড়জোর ১০ হাত। প্রধানমন্ত্রী কীভাবে, কোন অভিব্যক্তিতে দ্রুত মঞ্চে উঠলেন, সে দৃশ্য এখনো ভাসছে চোখের সামনে।

পেছনে তাকিয়ে দেখি লাখ লাখ মানুষ। খামার বাড়ি থেকে ধানমন্ডি বয়েজ হাইস্কুল লোকে লোকারণ্য। অনেকের হাতে বাংলাদেশের পতাকা। পয়লা বৈশাখের সব আলো থাকার কথা রমনা বটমূলে ইলিশ-পান্তা, ছায়ানটের অনুষ্ঠান, চারুকলা ইন্সটিটিউটের সামনে মঙ্গল শোভাযাত্রা আর শাহবাগের মোড় থেকে একদিকে মৎস্য ভবন, অন্যদিকে হাইকোর্ট মাজারের প্রধান গেট পর্যন্ত। কিন্তু একি! বাংলা নববর্ষ বরণে চিরায়ত দৃশ্য অনুপস্থিত। সব আলো মানিক মিয়া এভিনিউতে, বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে। ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয়েছে জনসমুদ্রে।

জনপ্রিয় ব্যক্তিত্ব মানিক মিয়া এভিনিউতে ফুলের তোড়া গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ একে একে ক্রিকেটাররা আসছেন, হাত নেড়ে দর্শকের অভিবাদনের জবাব দিচ্ছেন। মঞ্চে তাদের জন্য চেয়ার না থাকায় সামনের সারিতে বসে পড়ছেন আকরাম খানরা। প্রধানমন্ত্রী দিলেন ঐতিহাসিক বক্তব্য, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে দিলেন আশ্বাস। আইসিসি ট্রফিজয়ী স্কোয়াডের সবাইকে ৫ লাখ টাকা করে অর্থ পুরষ্কারের ঘোষণা দিলেন। বাদ গেলে না আইসিসি ট্রফির রেডিও ধারাভাষ্য প্যানেল। তারাও পেলেন ৩ লাখ টাকা করে। বাংলাদেশ দলের কোচ গর্ডন গ্রিনিজকে দেয়া হল অনারারি নাগরিকত্ব। সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর পর গর্ডন পেলেন এই সম্মান। সব ক্রিকেটারের হাত এক করে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বললেন, ‘লেডিজ এন্ড জেন্টলম্যান। দিস ভিক্টরি ইজ ফর ইউ।’

Tags: আকরামটাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
Previous Post

ফ্রান্সে লকডাউনের মেয়াদ বেড়ে ১১ মে

Next Post

করোনাভাইরাস: লকডাউন নিয়ে রাজ্য সরকারগুলোর সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব

Next Post
ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: লকডাউন নিয়ে রাজ্য সরকারগুলোর সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব

গোপালগঞ্জে করোনার টিকা নিতে মানুষের দীর্ঘ লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT