চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 14, এপ্রিল 2020
in গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে করোনার টিকা নিতে মানুষের দীর্ঘ লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা । রোধ করতে পারছেনা প্রশাসন। গত ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পযন্ত এই ৪ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ পুলিশ সদস্য ও এক দম্পত্তিসহ ১১ জন। এরমধ্যে করোনা উপসর্গ নিয়ে কাশিয়ানীর বুথডাঙ্গা গ্রামে মারা গেছে এক নারী। 

সামাজিক দূরত্ব বজায় রাখা ও মানুষকে ঘরে রাখার নামে চলছে চরম গাফিলতি। ফলে, প্রতিদিন শহরের অলিগলি-রাস্তাঘাট ও হাট বাজারে মানুষের সমাগম বেড়েই চলছে। প্রতিদিন অপ্রয়োজনীয় দোকানপাট খুলছে। রিকসা, ভ্যান ও ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করছে।

শহরের আলিয়া মাদ্রাসার সামনে সিকদারপাড়া. সাহাপাড়া, সওদাগারপাড়া, বড় বাজার রোড়, থানার সামনে মুদি দোকান-কাপড়ের দোকান, হার্ডওয়ারের দোকানসহ অন্যান্য দোকানপাট খোলা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছেনা কোন ব্যবস্থা।

তবে, সরকারের প্রতি শ্রদ্ধা রেখে ব্যবসায়ীরা বন্ধ রেখেছে, কাপড় পট্রির সকল কাপড়ের দোকান, গার্মেন্টস দোকান, গহনা বিতান, বইয়ের দোকান ও রড়-সিমেন্ট দোকানগুলো। প্রশাসনের দায়িত্ব অবহেলা ও গাফিলতির কারনে গোপালগঞ্জ জেলায় দিন দিন করোনা রোগী বাড়ছে বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ।

তারা বলেন, মানুষকে ঘরে রাখতে সরকার খাদ্য সহায়তাসহ আর্থিক অনুদান দিচ্ছেন। যেহেতু তারা সরকারের নির্দেশনা মানছেননা সেহেতু তাদের বাড়ি বাড়ি খাবার পৌছে দেয়ার দরকার আছে বলেও আমরা মনে করিনা।

এমন সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন ভিন্ন কথা, তিনি বলেন, মোবাইল কোর্ট বসিয়ে জরিমানা করেও মানুষকে কোন ভাবেই ঘরমুখো করা সম্ভব হচ্ছেনা।

Tags: করোনাভাইরাসগোপালগঞ্জ
Previous Post

করোনাভাইরাস: লকডাউন নিয়ে রাজ্য সরকারগুলোর সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব

Next Post

করোনাভাইরাস: জঙ্গলে ফেলে গেলো স্বজনেরা

Next Post
বৃদ্ধা নারী কৃষক ধান কাটার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: জঙ্গলে ফেলে গেলো স্বজনেরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহায়তা ফান্ডের চিঠি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ডাকসুর সহায়তা ফান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT