ভিসা না পাওয়ায় চীনে অনুষ্ঠিতব্য ‘ভিক্টোরিয়া’স সিক্রেট ফ্যাশন শো’তে অংশ নিতে পারবেন না মার্কিন সংগীতশিল্পী কেটি পেরি। তার ভিসা ন পাওয়ার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে ২০১৫ সালে চীনের এক অনুষ্ঠানে তাঁর পরিহিত পোশাকের ডিজাইনকে।
তাইওয়ানে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানে সেবার সূর্যমুখী ফুলের ডিজাইন সম্বলিত এক পোশাকে দেখা গিয়েছিল এই শিল্পীকে। আর সেই পোশাকই কাল হয়ে দাঁড়িয়েছে কেটি পেরির জন্য। পেরির সেই পারফর্মেন্সের এক বছর আগে চীনা বিরোধী আন্দোলনকারীদের মূল প্রতীক ছিল ঐ সূর্যমুখী ফুল!
ভিসা দেয়ার আগে শিল্পীদের সামাজিক যোগাযোগের মাধ্যমেও নাকি রীতিমত চিরুনি অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। তাঁদের যাচাই বাছাই এর পরই প্রত্যেক শিল্পী চীন প্রবেশের অনুমতি পেয়েছে। কেটি পেরির পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে চিঠিও দেয়া হয়েছিল যে, পেরি চীনের সকল আইন মেনে চলবেন এবং এমন কোন আচরণ করবেন না বা কথা বলবেন না যা চীনের ভাবমূর্তি নষ্ট করবে। কিন্তু তারপরও শেষ রক্ষা হয় নি। কেটি পেরি সহ বেশ কয়েকজন মডেলও অংশ নিতে পারছেন না চীনের ফ্যাশন শোতে। সিএনএস।









