চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতে হাড়ের জয়েন্ট থাকুক সুস্থ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 পূর্বাহ্ন 21, নভেম্বর 2017
in স্বাস্থ্য
A A
জয়েন্ট পেইন

শীত এলেই অনেকের জয়েন্টের ব্যথা শুরু হয়। আর এর কারণ হুলো ঠাণ্ডা আবহাওয়ায় নার্ভগুলো সেনসিটিভ হয়ে যায়। এছাড়াও ঠাণ্ডায় রক্তসঞ্চালন কিছুটা ব্যাহত হলেও জয়েন্টের ব্যথা বেড়ে যেতে পারে। এছাড়াও শীতে ব্যায়াম করা কমিয়ে দিলেও এই ব্যথা বেড়ে যেতে পারে। জেনে নিন শীতে জয়েন্টের ব্যথার জ্বালাতন থেকে মুক্তি পেতে কী করতে হবে সেই সম্পর্কে।

পুষ্টিকর খাবার: যাদের জয়েন্টের ব্যথার সমস্যা আছে তারা ভিটামিন ডি, সি এবং কে-যুক্ত খাবার খেতে পারেন। কমলা, বাঁধাকপি, পালং শাক, টমেটো ইত্যাদি খাবারে এসব ভিটামিন প্রচুর পরিমাণে আছে। এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি অথবা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেয়া যেতে পারে।

প্রচুর পানি পান: প্রচুর পরিমাণে পানি পান করা উচিত এই সময়টাতে। শীত কালে অনেকেই পানি কম পান করেন। কিন্তু জয়েন্টের ফ্লুয়িড ঠিক রাখার জন্য প্রচুর পানি পান করা উচিত এই সময়ে।

নি গার্ড অথবা নি সাপোর্ট: শীতে হাটুকে সুরক্ষিত রাখার জন্য নি গার্ড ব্যবহার করতে পারেন। এতে হুট করে পড়ে গেলেও হাঁটুতে আঘাত পাওয়ার সম্ভাবনা কমে যাবে। এছাড়াও হাঁটুতে ভালো সাপোর্ট পাওয়া যাবে।

ফিজিওথেরাপি: যাদের অার্থারাইটিস আছে তাদের নিয়মিত ফিজিওথেরাপি নেয়া উচিত। এতে জয়েন্টগুলো ফ্লেক্সিবল থাকে এবং ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও সঠিক নিয়মে যোগব্যায়ামের মাধ্যমেও জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এছাড়াও নিয়মিত হাটা এবং ব্যায়াম চালিয়ে যাওয়া উচিত। এতে জয়েন্ট স্টিফ হওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে। তবে ব্যায়ামের আগে অবশ্যই ওয়ার্ম-আপ করে নিতে হবে।

সঠিক জুতা নির্বাচন: জয়েন্টের ব্যথা থেকে দূরে থাকার জন্য সঠিক মাপের জুতা নির্বাচন করাও জরুরী। সঠিক মাপের জুতা না হলে হাঁটু, গোড়ালিতে চাপ পড়ে। এছাড়াও হাই হিল পড়লেও হাঁটুতে এবং কোমরে চাপ পড়ে। তাই সঠিক মাপের আরামদায়ক জুতা নির্বাচন করতে হবে এই সময়টাতে।

দীর্ঘ সময় দাঁড়ালে: কিছু চাকরিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে। এক্ষেত্রে কিছুক্ষণ পর পর দাঁড়ানোর স্টাইল পরিবর্তন করুন। এছাড়াও শুধুমাত্র এক পায়ে ভর দিয়ে দাঁড়ানোর অভ্যাস ত্যাগ করুন।

ধূমপান পরিহার: নিয়মিত ধূমপান করেন যারা তাদের জয়েন্টের সমস্যা হওয়ার ঝুঁকি অনেক বেশি। নিয়মিত ধূমপানে হাড় দুর্বল হয়ে যায়। তাই জয়েন্টের ব্যথা থেকে মুক্তি পেটে চাইলে ধূমপান পরিহার করুন। ইন্ডিয়ান এক্সপ্রেস।

Tags: জয়েন্ট পেইন
Previous Post

সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post

নর্থ কোরিয়া সন্ত্রাসের পৃষ্ঠপোষক: ট্রাম্প

Next Post
ট্রাম্প ও কিম জং উনের ছবি, আন্তর্জাতিক রাজনীতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়া সন্ত্রাসের পৃষ্ঠপোষক: ট্রাম্প

ইতালি ফুটবল ফেডারেশনের সভাপতি পদত্যাগের ঘোষণা দেন একজন কর্মকর্তা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালি ফুটবল ফেডারেশন সভাপতির পদত্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT