চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্মিতার গানে এবার ‘চেনা শহর’-এর গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

বাংলা আধুনিক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুস্মিতা আনিস তার ভিন্ন ভাবনাও গায়কীর জন্য শ্রোতা ও দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত। শ্রোতা দর্শকের জন্য এবার আরো একটি চমক নিয়ে আসছেন তিনি।

১৩ সেপ্টেম্বর ২০১৯ কলকাতার হোটেল পার্কে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘চেনা শহর’ অ্যালবামটি প্রকাশ করতে যাচ্ছেন শিল্পী সুস্মিতা আনিস।

অনুষ্ঠানে অ্যালবামের গানগুলো অনলাইন, অফলাইনসহ সকল ডিজিটাল প্লাটফর্মে রিলিজ করা হবে বলে জানিয়েছেন সুস্মিতা আনিস। শুধু তাই নয়, সুস্মিতা আনিসের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচার করা হবে।

অ্যালবামটি পরিচালনা করেছেন পশ্চিমবাংলার জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক জয় সরকার। গীতিকার কলকাতার শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের সুহৃদ সুফিয়ান ও রাকিব হাসান রাহুল।

অ্যালবামটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। কলকাতার বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে চিত্রায়িত মিউজিক ভিডিওগুলোতে পশ্চিমবাংলার বেশকজন জনপ্রিয় অভিনয়শিল্পী অংশ নেন।

১৩ সেপ্টেম্বর মাত্র ১টি গানের মিউজিক ভিডিও রিলিজ করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য গানের মিউজিক ভিডিও দর্শক দেখতে পাবে বলে জানান সুস্মিতা।

সুস্মিতা আনিস বলেন, সংগীত হচ্ছে বিশ্বজনীন,কোনো গণ্ডিতে বাঁধা নয়। আর এ ভাবনা থেকেই বাংলাদেশ ও কলকাতা তথা দুই বাংলার শিল্পী ও কলাকুশলীদের নিয়ে ‘চেনা শহর’ অ্যালবাম।

তিনি আরও বলেন, গানগুলোয় বৈচিত্র্যময় ভাবনার প্রতিফলন রয়েছে যা শ্রোতা-দর্শকদের ভাল লাগবে বলে আমি আশা করি। সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ এ অ্যালবামটির রোমান্টিক ধাচের গানগুলো সব শ্রোতাদের ভাল লাগবে বলে আমার প্রত্যাশা।

Tags: কলকাতাঢাকালিড বিনোদনশ্রীজাতসুস্মিতা আনিস
Previous Post

সরকার রাষ্ট্রবিরোধী ভূমিকা পালন করছে: ফখরুল

Next Post

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ছাত্রলীগের ‘জয় বাংলা বাইক সার্ভিস’

Next Post

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ছাত্রলীগের ‘জয় বাংলা বাইক সার্ভিস’

দুদক পরিচালকের অগ্নিদগ্ধ স্ত্রীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT