চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদক পরিচালকের অগ্নিদগ্ধ স্ত্রীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মুহাম্মদ ইউসুফের অগ্নিদগ্ধ স্ত্রী তানিয়া মারা গেছেন। বৃহস্পতিবার রাজধানীর সিএমএইচে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উত্তরায় নিজ বাসায় অগ্নিদগ্ধ হওয়ার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে সিএমএইচে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, উত্তরায় ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। ৬ তলা ওই ভবনের দোতলায় আগুনের সূত্রপাত হয়। পরে বাসার ভেতর থেকে ওই নারীকে দগ্ধ অবস্থায় বের করে আনা হয়।

তবে আগুনের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে বাসার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তারা পৌঁছানোর আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা এয়ারপোর্ট জোনের সহকারী কমিশনার খন্দকার রেজাউল হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন: গতকাল রাতে তাকে সিএমএইচে ভর্তি করা হলে আজ সকাল সাড়ে দশটায় তিনি সেখানে মারা যান।

কী কারণে দুদক পরিচালকের স্ত্রী দগ্ধ হয়েছেন, তা আমরা খতিয়ে দেখছি বলেও জানান তিনি।

দুদকের এক উর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন: ডেডবডি এখন সিএমএইচ মরচ্যুয়ারিতে আছে। এরপর উত্তরার বাসায় নিয়ে যাওয়া হবে।

তাদের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন: তানিয়া ইশরাত (৪৫) ভাবীর নামাজে জানাজা বনানী কবরস্থানে অনুষ্ঠিত হবে এবং এরপর বাবার কবরের পাশেই তাকে দাফন করা হবে।

শাহজালাল বিমানবন্দরের অনিয়ম রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করে মুহাম্মদ ইউসুফ সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত। পরে তাকে দুদকের পরিচালক করা হয়।

Tags: অগ্নিদগ্ধদুদক পরিচালকমৃত্যুস্ত্রী
Previous Post

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ছাত্রলীগের ‘জয় বাংলা বাইক সার্ভিস’

Next Post

স্বামীর সঙ্গে কথা বলতে বলতে সাপের কামড়ে মৃত্যু

Next Post

স্বামীর সঙ্গে কথা বলতে বলতে সাপের কামড়ে মৃত্যু

নভেম্বরের ১ম সপ্তাহে ঢাবি ছাত্রলীগের হল কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT