চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নভেম্বরের ১ম সপ্তাহে ঢাবি ছাত্রলীগের হল কমিটি

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
3:07 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

চলতি বছরের নভেম্বরের ১ম সপ্তাহে সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে বাংলাদেশ ছাত্রলীগের এক নম্বর ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল কমিটি।

বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই অনলাইনের সাথে আলাপকালে একথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

ইতোমধ্যে নেতৃত্ব খোঁজা হচ্ছে উল্লেখ করে সভাপতি ও সম্পাদক বলেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে এমন নেতৃত্বই বাছাই করব আমরা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত বলেন, ‘যারা নিয়মিত ছাত্র অর্থাৎ ক্লাস রুমের সাথে যাদের ঘনিষ্ঠতা, যাদের হলে ও ক্লাসে সহপাঠীদের সাথে ভাল সম্পর্ক এবং রাজপথে পরীক্ষিত তারাই আসবে নেতৃত্বে।’

সাধারণ সম্পাদক সাদ্দাম বলেন, ‘ হলের সকল ক্লাব ও সহশিক্ষা কার্যক্রমের সাথে যাদের সম্পৃক্ততা, যারা শিক্ষার্থী বান্ধব ও সকল প্রকার বিতর্কের ঊর্দ্ধে তাদেরকেই বাছাই করব আমরা।’

বিশ্ববিদ্যালয়ের ১৮ টি হলের হল সংসদে যারা নেতৃত্বে আছেন তারাও চেষ্টায় আছেন হল কমিটির নেতৃত্ব পেতে।

তাদের মধ্যে থেকেই নতুন নেতৃত্ব আসতে পারে কি না? জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শীর্ষ দুই নেতা বলেন, পদের জন্য লড়াই করলেও সহযোদ্ধার সাথে সুসম্পর্ক বজায় থাকে। এতে সংগঠনের গতিশীলতা বজায় থাকে। হল সংসদের ভিপি জিএস থেকেও নেতৃত্ব আসতে পারে। তবে আমরা চাই ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এক্ষেত্রে হল সংসদে যারা ভল কাজ করছে তাদেরকে আমরা বাছাই করব।  পাশাপাশি হল সংসদের বাইরে যারা যোগ্য ও জনপ্রিয় তারাও নেতৃত্বে আসবে।

গত বছরের ৩১ জুলাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্বে আসেন সনজিত ও সাদ্দাম। দায়িত্ব নেওয়ার এক বছর পেরিয়ে গেলেও তারা হল কমিটি দিতে পারেন নি। এতে পদ প্রত্যাশী অনেকেই হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন চ্যানেল আই অনলাইনের কাছে।

এবিষয়ে এই দুই নেতা বলেন, আমরা চেষ্টা করেছি দ্রুততম সময়ের মধ্যেই হল কমিটি দিতে। কিন্তু অনেকগুলো ইস্যু সামনে আসায় সেটি হয় নি। এর আগের কমিটিও হল কমিটি দিতে ১৯ মাস সময় নিয়েছিল। আমরা এত দীর্ঘ করব না। আমাদের জাতীয় নির্বাচন ও ডাকসু নির্বাচনের মত বড় বড় ইস্যু সামাল দিতে হয়েছে। তাই এইটুকু দেরি হয়েছে।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

স্বামীর সঙ্গে কথা বলতে বলতে সাপের কামড়ে মৃত্যু

Next Post

বিয়ের তিন বছর পর হানিমুনে কোনাল

Next Post

বিয়ের তিন বছর পর হানিমুনে কোনাল

স্মৃতিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ‘ফ্ল্যাট উইকেট’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT