চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ হয়ে সিলেটে ফিরেছে খাদিজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2017
in বাংলাদেশ
A A

দীর্ঘ চিকিৎসা শেষে স্থায়ী ভাবে সিলেটে ফিরেছেন খাদিজা। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় বিমানযোগে তাকে ঢাকা থেকে সিলেটে আনা হয়। এ সময় অনেকটা সুস্থ স্বাভাবিক ভাবে হেঁটে সে বিমানবন্দরের বাইরে আসে। এসময় তার সঙ্গে পিতা মাশুক মিয়া ও ভাই শাহিন আহমেদ সহ পরিবারের অন্য সদস্যরা।

বিমানবন্দরে নেমে হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন খাদিজা বেগম। সেখানে অপেক্ষমান সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে খাদিজা বলেন, বদরুলেরও যেন সঠিক বিচার হয়। সেই সঙ্গে তিনি তার চিকিৎসায় সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

খাদিজার স্বজনরা জানান, বর্তমানে খাদিজা কিছুটা স্বাভাবিক হওয়ায় চিকিৎসকরা খাদিজাকে  হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়েছেন । তবে পুরো পুরি সুস্থ হতে আরো সময় লাগবে । রোববার (২৬ ফেব্রুয়ারি) খাদিজা হত্যাচেষ্টা মামলায় সিলেটের মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে সাক্ষী দেওয়ার কথা রয়েছে তার। এর আগেও সাক্ষী দেওয়ার কথা থাকলেও চিকিৎসকের ছাড়পত্র না পাওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি খাদিজা।

গত বছরের ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে মারাত্মকভাবে আহত হন সিলেট সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা ।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সুস্থ হওয়ার পর গত বছরের ২৮ নভেম্বর স্কয়ার হাসপাতাল থেকে খাদিজাকে ছাড়পত্র দেয়া হয়। পরে তাকে নেয়া হয় সাভারের সিআরপিতে। বাম হাত ও বাম পায়ের দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য তাকে সিআরপিতে নেয়া হয়েছিল। ‘প্রায় তিন মাসের ফিজিওথেরাপি চিকিৎসার পর খাদিজা এখন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। তিনি দৈনন্দিন কাজকর্ম একাই করতে পারেন। তবে হেড ইনজুরি সারতে পাঁচ থেকে ছয় বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Tags: খাদিজাছাত্রলীগ
Previous Post

গ্যাস সুবিধা বঞ্চিতদের কথা সুবিধাভোগীরা ভাবে না

Next Post

দুই দফায় গ্যাসের দাম বাড়ানো কতটা যৌক্তিক?

Next Post
গ্যাসের দাম

দুই দফায় গ্যাসের দাম বাড়ানো কতটা যৌক্তিক?

প্রবাসী কবি রাবেয়া রাহিমের ‘দূরের মানুষ কাছের মানুষ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT