চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই দফায় গ্যাসের দাম বাড়ানো কতটা যৌক্তিক?

ইব্রাহীম মল্লিক সুজন by ইব্রাহীম মল্লিক সুজন
3:29 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2017
in অর্থনীতি
A A
গ্যাসের দাম

দুই দফায় গ্যাসের দাম ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি। সিএনজিসহ প্রায় সকল গ্রাহকেরই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। সৃষ্টি হয়েছে অসন্তোষ। দুই দফায় গ্যাসের এই দাম বাড়ানো কতটা যৌক্তিক? এ নিয়ে ব্যবসায়ী, পোশাক শিল্প মালিক এবং সংশ্লিষ্টরা জানিয়েছেন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া।

গ্যাসের দাম বাড়ানোয় উৎপাদন খরচ বেড়ে রপ্তানি খাত নতুন ভাবে চ্যালেঞ্জে পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, যখন শুনানি চলছিলো তখনই দাম বাড়িয়ে দিতে চেয়েছিলো, আমাদের চেষ্টায় তা অনেকদিন হয়নি, কিন্তু এখন দাম আবারো বাড়ানো হয়েছে। এতে উৎপাদন খরচ বেড়ে রপ্তানি খাত নতুন ভাবে চ্যালেঞ্জে পড়তে পারে।

তিনি আরও বলেন,  দেশে এখনও যে পরিমাণ গ্যাসের মজুদ আছে, যা যত্রতত্র ব্যবহার না করে শুধু উৎপাদনশীল খাতে ব্যয় করা সম্ভব হলে তা দিয়েও দীর্ঘদিন উৎপাদন চালু রাখা সম্ভব হবে। শিল্প, কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন, সার উৎপাদন, পাটজাত পণ্য উৎপাদনসহ শুধুমাত্র উৎপাদনশীল খাতে গ্যাসের ব্যবহারকে নিশ্চিত করতে কাজ করতে হবে।

গ্যাসের মূল্য বাড়ার কারণে তৈরি পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি মোহাম্মদ নাসির চ্যানেল আই অনলাইনকে বলেন, কাপড়, সুতা, বোতাম থেকে শুরু করে সব ধরনের কাঁচামালের দাম বাড়বে। ফলে যে মূল্যে পোশাক উৎপাদিত হবে তা বিক্রির বাজার খুঁজে পাওয়া যাবে না। এটি তৈরি পোশাক শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে। ক্ষুদ্র ক্ষুদ্র ইন্ডাস্ট্রিগুলোর উৎপাদন পড়বে সব থেকে হুমকির মুখে।

পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন মনে করেন, গ্যাসের মজুদ এবং চাহিদার সঙ্গে সমন্বয় রেখে চলতে গেলে গ্যাসের দাম বাড়বে এটাই স্বাভাবিক। ভবিষ্যতে এই দাম পর্যায়ক্রমে বাড়তে থাকবে। বিশেষ করে বাসা বাড়ির কাজে ব্যবহৃত গ্যাসের দাম বাড়বে। কিন্তু কয়েক মাস আগেই এক দফা দাম বৃদ্ধির পর আবারও দুই দফায় দাম বৃদ্ধি না করলেও পারতেন বিইআরসি কর্তৃপক্ষ।যারা বাড়িঘড়ে গ্যাসের ‍সুবিধা পান, সে সংখ্যাটি অল্প। সরকারের বিপুল পরিমাণ ভর্তুকির টাকা দিয়ে সেই সংখ্যক মানুষকে গ্যাস সুবিধা দেয়া হবে কি না সেটি একটি বড় প্রশ্ন। এসব বিষয় মাথায় রেখেই নতুন করে এই দাম বাড়ানো।

তিনি বলেন, গ্যাসের দাম ‍বৃদ্ধির ফলে এর উপর নির্ভরশীল কোম্পানীগুলোর মুনাফার সংকুচিত হবে। বাড়তি দামের সাথে তাল মিলিয়ে চলতে হলে কোম্পানীগুলোকে ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করতে হবে। সরকারের চ্যালেঞ্জ হবে দাম বাড়ানোর ফলে এর সাথে সম্পর্কিত নাগরিক সুবিধাদি যেমন-গাড়ির ভাড়া ইত্যাদি যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তাহলে এর প্রভাবকে নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু সরকার এসব ক্ষেত্রে সব সময় সফল হয় না।

২০১৮ সাল নাগাদ দেশে আর গ্যাসের সংকট থাকবে না বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের এমন বক্তব্যের সাথে পুরোপুরি একমত নন তিনি। তিনি বলেন, আমাদের যে চাহিদা আর বর্তমানে যে যোগান তার মধ্যে ব্যবধান অনেক বেশি। ২০১৮ সাল নাগাদ হয়তো আমাদের গ্যাস সংকটের পুরোপুরি সমাধান হবে না, তবে একটি সহনীয় পর্যায়ে পৌঁছানো সম্ভব হবে।

Tags: গ্যাসমূল্যবৃদ্ধি
Previous Post

সুস্থ হয়ে সিলেটে ফিরেছে খাদিজা

Next Post

প্রবাসী কবি রাবেয়া রাহিমের ‘দূরের মানুষ কাছের মানুষ’

Next Post

প্রবাসী কবি রাবেয়া রাহিমের ‘দূরের মানুষ কাছের মানুষ’

শক্তিশালী গণতন্ত্রের জন্য নির্ভীক ভূমিকা রাখতে চায় ডেইলি স্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT