রাজধানীর সুরিটোলায় স্ত্রীকে জবাই করে হত্যাকারী স্বামীকে আটক করেছে বংশাল থানা পুলিশ। সুরিটোলার বাসা থেকে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। পরকীয়ার কারণে স্ত্রীকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে ঘাতক স্বামী।
সুরিটোলার ১৪ নাম্বার বাসার ৩য় তলার ফ্ল্যাটে এক সন্তানকে নিয়ে বাস করতেন এই দম্পতি।
ঘাতক আজগর আলী (২৮) এবং তার স্ত্রী নিহত উর্মির (২৫) তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। যার নাম আলীম। গুলিস্তানে জুতার ব্যবসা রয়েছে আজগরের।
বংশাল থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।









