চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফুলের ভুল থেকে সব খেলোয়াড়ের জন্য যে শিক্ষা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:56 অপরাহ্ন 05, নভেম্বর 2016
in সম্পাদকীয়
A A

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শুরু হয়েছে গতকাল। মাঠে গড়ায়নি কোন ম্যাচ এখন পর্যন্ত। বৃষ্টিভেজা ঢাকায় ফাঁকা মাঠ মিরপুরে। এরই ভেতর একটি সংবাদ নজরে এসেছে আমাদের। বিপিএল শুরুর দিনে ডিআরউ (ঢাকা রিপোর্টার্স ইউনিটি)-এর কোয়ার্টার ফাইনালের পুরস্কার তুলে দিতে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশের ক্রিকেটের সম্ভবত উজ্জ্বলতম তারকাদের একজন- মোহাম্মদ আশরাফুল। বিপিএল কেলেঙ্কারির নিষেধাজ্ঞা কাটিয়ে গত আগস্টে মাঠে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। আপাতত বিপিএল-এ নিষিদ্ধ থাকলেও জাতীয় লীগে খেলা শুরু করেছেন। ২০১৩ সালের পর আবারও মাঠে আশরাফুল। কিন্তু নীতি-নৈতিকতার প্রশ্নে আশরাফুলের মতো এমন প্রতিভাবান খেলোয়াড়কে সামলাতে হয়েছে বড় ধাক্কা। কঠিন সময় পার করে এসেছেন গেল ক’বছর। অর্থ, সম্মান, দেশসেরা ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনা সবটাই ছিল তার ভেতর, কিন্তু তাকে যে দিতে হচ্ছে ভুলের মাশুল। পা হড়কালে যে পরিণতি হয় আশরাফুল হয়তো তার উৎকৃষ্ট উদাহরণ। নইলে শৌখিন ক্রিকেটে তাও আবার বিপিএল শুরুর দিনে আশরাফুলকেই কেন আমন্ত্রিত অতিথি হয়ে আসতে হবে ডিআরইউ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পুরস্কার দিতে? কাকতালীয় হলেও ঘটনাটা ঘটেছে। নিয়তির পরিহাস হয়তো এরকমই। মেধাবী এই ক্রিকেটার তার বাইরে নন। অভিষেকে সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরিয়ান আশরাফুল নিশ্চয়ই তাকিয়ে আছেন ভবিষ্যতের দিকে। কিছুদিন আগে আশরাফুল বলেছিলেন, আরো দশ বছর ক্রিকেট খেলতে চান তিনি। জাতীয় লীগের পর নিশ্চয়ই ক্লাব ক্রিকেট খেলতে পারবেন। হয়তো সামনে বিপিএল খেলতেও দেখা যাবে তাকে। এভাবে আন্তর্জাতিক ম্যাচে তাকে হয়তো আমরা দেখতে পারবো। এরকম আশা গোটা বাংলাদেশের, এরকম স্বপ্ন সবার। পুরনো ঝলসানো ফর্মে এক নতুন আশরাফুলকে দেখতে পাক বাংলাদেশ, সেই শুভকামনা তো থাকছেই। তবে, সকল খেলোয়াড়কেই আশরাফুলের জীবন থেকে শিক্ষা নেওয়া উচিত। সব মানুষেরও তাই। লোভ করলে যে পাপ তার পরিণতি কী হয় সেটা নিশ্চয়ই সবচেয়ে বেশি উপলব্ধি করতে পেরেছেন মোহাম্মদ আশরাফুল।

Tags: বিপিএলমোহাম্মদ আশরাফুল
Previous Post

বিএনপি-জামায়াতের চক্রান্তে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা: আওয়ামী লীগ

Next Post

সুরিটোলায় স্ত্রীকে জবাই করে হত্যা

Next Post

সুরিটোলায় স্ত্রীকে জবাই করে হত্যা

পুরাতন কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে স্মৃতিকাতর দুইবোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT