চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারী আর্থিক লেনদেন করলে ব্যবস্থা: প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
6:25 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের প্রধান বিচারপতির ছবি, সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীর জন্য নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টের কোন কর্মকর্তা- কর্মচারী কোন সেবা গ্রহীতার সাথে হয়রানি বা আর্থিক লেনদেন করলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে ১২ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার হতে তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাগণের উদ্দেশ্যে দেয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি ১২ দফা নির্দেশনা দেন বলে জানান আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও কর্মচারিদের প্রতি যে ১২ দফা সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন সেগুলো হলো:-

১) দায়িত্ব পালনে কোড অব কন্ড্যাক্ট যথাযথভাবে পালন করতে হবে।

২) দায়িত্ব পালনকালে কোনো প্রকার আর্থিক লেনদেন সম্পূর্নভাবে বর্জন করতে হবে।

৩) সেবা গ্রহীতাকে দ্রুত সময়ের মধ্যে সেবা নিশ্চিত করতে হবে।

8) সেবা প্রদানের সময় কোন প্রকার বিলম্ব সম্পূর্ণ পরিত্যাজ্য হবে।

৫) সেবা গ্রহীতাদের কোনো প্রকার হয়রানি করা যাবে না।

৬) সুপ্রীম কোর্টের কর্মকর্তা ও কর্মচারীগণকে সেবা গ্রহীতাদের সাথে সহানুভূতিশীল আচরণ করতে হবে।

৭) প্রতিটি শাখায় প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন করতে হবে এবং কোনো কাজ পেন্ডিং রাখা যাবে না।

৮) প্রত্যেক শাখার সহকারী রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রারগণকে তাদের দায়িত্বপ্রাপ্ত শাখাসমূহে প্রতিদিন সরেজমিনে মনিটর করতে হবে।

৯) প্রত্যেক শাখার সহকারী রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রারগণ তাদের দায়িত্বপ্রাপ্ত শাখার কার্যক্রম সম্পর্কে স্ব স্ব অতিরিক্ত রেজিস্ট্রারগণকে নিয়মিত অবহিত করতে হবে।

১০) উক্ত মনিটর কার্যক্রম ১৮ সেপ্টেম্বর ২০২৪ থেকে শুরু হবে।

১১) প্রতি ৪ সপ্তাহ পর পর অতিরিক্ত রেজিস্ট্রারগণ মনিটরিং কার্যক্রমের প্রতিক্রিয়া ও ফলাফল রেজিস্ট্রার আপীল ও হাইকোর্ট বিভাগ এবং রেজিস্ট্রার (বিচার) এর নিকট রিপোর্ট করবেন।

১২) যদি কোনো কর্মকর্তা/কর্মচারী আচরণবিধি এবং উপরিউল্লিখিত নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে কোনো সেবা গ্রহীতাকে হয়রানি করেন বা আর্থিক লেনদেন করেন তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৩৮টি শাখা এবং আপিল বিভাগে ১৯ টি শাখা রয়েছে। ১ জন রেজিস্ট্রার জেনারেল, ৩ জন রেজিস্ট্রার, ৪ জন অতিরিক্ত রেজিস্ট্রার, ১ জন স্পেশাল অফিসার, ১২ জন ডেপুটি রেজিস্ট্রার ও ২০ জন সহকারী রেজিস্ট্রারসহ মোট ২৫০০ কর্মকর্তা- কর্মচারি সুপ্রিম কোর্টে কর্মরত রয়েছেন।

Tags: প্রধান বিচারপতিসুপ্রিম কোর্ট
Previous Post

সেনাবাহিনীতে বিভক্তি এনে ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন শেখ হাসিনা: হাসান সারওয়ার্দী

Next Post

ছাঁটাই করা হল রোনালদোদের কোচকে

Next Post
ফুটবল খেলোয়াড়ের হাতে ট্রফি নিয়ে উল্লসিত মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাঁটাই করা হল রোনালদোদের কোচকে

শিরোনামহীন ব্যান্ডের সদস্যরা স্টেজে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রোতাদের জন্য যে শহর গড়লো শিরোনামহীন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT