চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুপার হিরো’র সেন্সর ঠেকাতে মন্ত্রণালয়ে চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 07, মে 2018
in বিনোদন
A A

চিত্রনায়ক শাকিব খান ও বুবলী অভিনীত আশিকুর রহমানের ‘সুপার হিরো’ ছবির শুটিং একেবারে শেষ পর্যায়ে। বর্তমানে ছবিটি আছে সম্পাদনার টেবিলে। দু-চারদিনের মধ্যে সেন্সর বোর্ডে ছবিটি জমা দেয়া হবে। তার আগেই ‘সুপার হিরো’ ছবির সেন্সর ঠেকাতে তথ্য মন্ত্রণালয়ের সচিব ববাবর চিঠি দিয়েছেন মেসার্স নিপা এন্টারপ্রাইজের কর্ণধার সেলিনা বেগম।

গেল ৩ মে (বৃহস্পতিবার) সেলিনা বেগমের স্বাক্ষরিত একটি চিঠি তথ্য মন্ত্রণালয়ে জমা পড়ে। আজ, সোমবার (৭ মে) ওই চিঠিটি আমলে নিয়েছে তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। সেখানে তার স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরিত এই কপিটি চ্যানেল আই অনলাইনের হাতে এসেছে।

‘সুপার হিরো’ ছবির সেন্সর ঠেকাতে জমা দেয়া ওই চিঠিতে বলা হয়েছে, ‘সুপার হিরো’ নামক ছবিটি সরকারি অনুমতি (ওয়ার্ক পারমিট) না নিয়ে অস্ট্রেলিয়াতে শুটিং করা হয়েছে। সেজন্য যেন এই ছবির সেন্সর সনদ পত্র না দেয়া হয়। চিঠিতে লিখিতভাবে আবেদন করা হয় এভাবে, ‘সুপার হিরো’ নামক ছবিটি সরকারি অনুমতি ব্যতিত সরকারের রাজস্ব, ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশ হতে টাকা নিয়ে গত ২২ জানুয়ারি ২০১৮ থেকে ১০ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত অস্ট্রলিয়াতে শুটিং করেছে।

আগামী ঈদে ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এতে করে সাধারণ প্রযোজকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই ‘সুপার হিরো’ ছবিটি নিয়ম না মানার কারণে সেন্সর সনদ পাওয়ার যোগ্যতা হারিয়েছে। তথ্য সচিব বরাবর আবেদন করা ওই চিঠিতে এও উল্লেখ আছে, ‘সুপার হিরো’ ছবিটির বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি দেয়াসহ অনুমতি গ্রহণ না করে বিদেশে শুটিং করার অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত আবেদন করা যাচ্ছে।

‘সুপার হিরো’ পরিচালনা করছেন আশিকুর রহমান, প্রযোজনা করেছে হার্টবিট প্রডাকশন। এই ছবির বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা জানতে আশিকুর রহমানে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল আই অনালাইনের মাধ্যমেই খবরটি প্রথম শোনেন বলে জানান। এরপর ‘মুসাফির’ ছবির এই নির্মাতা বলেন, এমন অভিযোগ এই প্রথম শুনলাম। যিনি অভিযোগ করেছেন তার নামও এই প্রথম শুনলাম। যদিও সেটা মুখ্য নয়। কিন্তু তিনি যে অভিযোগ করেছেন এটা পুরোপুরি ভিত্তিহীন। মিথ্যা অভিযোগ। অস্ট্রেলিয়াতে আমরা ‘সুপার হিরো’ ছবির শুটিং করেছি কয়েকদিন মাত্র। আর সেখানে শুটিং করার আগে সমস্ত নিয়ম নীতি মেনেই আমার প্রযোজক কাজ করতে গিয়েছেন। যথাযথ নিয়ম মেনেই কাজ করেছি। ওয়ার্ক পারমিট, ভ্যাট, রাজস্ব সব দিয়েই করেছি। এসব বিষয় আমার প্রযোজনা সংস্থা আরো ভালো বলতে পারবেন।

অন্যদিকে, হার্টবিট প্রডাকশনের কর্ণধার তাপসী ঠাকুরের সঙ্গে ফোনে যোগাযোগ করে ব্যর্থ হলে তার সরাসরি মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আশিকুরের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রযোজকের সঙ্গে যোগাযোগ করে চ্যানেল আই অনলাইনকে জানান: আমার প্রযোজক একটু অসুস্থ। তবে উনার সঙ্গে আমি কথা বলে যেটুকু জেনেছি, তিনি জানিয়েছেন তাদের অফিস থেকে সব ধরণের প্রসেস মেনেই অস্ট্রেলিয়াতে শুটিং করা হয়েছে। উনার অফিসের লোকজন সব নিয়ম নীতি মেনেই কাজটি করেছেন। হয়তো বা দুয়েকটা প্রসেসিংয়ে কোনো জটিলতায় একটু লেট হয়ে থাকতে পারে। কিন্তু সবকিছু প্রপারলি করা হয়েছে।

‘সুপার হিরো’ শাকিব ছাড়াও ছবিতে অভিনয় করছেন শবনম বুবলী, টাইগার রবি, তারিক আনাম খান, শম্পা রেজা, সিন্ডি রোলিং প্রমুখ। ছবির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটি নির্মিত হচ্ছে অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে। অস্ট্রেলিয়া ছাড়াও এই ছবির শুটিং হয়েছে চট্টগ্রামের পার্কি চর ও এফডিসিতে।

Tags: আশিকুর রহমানবুবলীলিড বিনোদনশাকিব খানসুপার হিরো
Previous Post

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ১২ খাতে শুল্ক প্রত্যাহার চান উদ্যোক্তারা

Next Post

বিশ্বকাপ ঘিরে ট্যাটু-যজ্ঞ

Next Post

বিশ্বকাপ ঘিরে ট্যাটু-যজ্ঞ

পাহাড়ে আমেরিকার চার প্রেসিডেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT