চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ১২ খাতে শুল্ক প্রত্যাহার চান উদ্যোক্তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 07, মে 2018
in অর্থনীতি
A A

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ১২টি খাতে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে উদ্যোক্তারা। একই সঙ্গে বেশ কয়েকটি খাতে শুল্ক বাড়ানোর দাবিও জানান তারা।

সোমবার রাজধানীর পান্থপথে এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে প্রাক বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এ খাতের প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশন।

উদ্যোক্তাদের পক্ষে প্রতিষ্ঠানটির পরামর্শক মো. শাহাব উদ্দিন বলেন, উদ্যোক্তাদের থেকে তিনশ’র বেশি প্রস্তাব এসেছে। সেগুলো বাছাই করে ৫৫টি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট ৪৩টি প্রস্তাব রাজস্ব বোর্ডে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রয়োজনের তুলনায় কৃষি উদ্যোক্তা কম। উদ্যোক্তা তৈরিতে এ খাতে বিশেষ বিবেচনা করা দরকার।

এ সময় শাহাব উদ্দিন কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ শিল্পের মূলধনী যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরির প্রদান উপকরণ পলিকার্বোনেট, প্লাস্টিক শিল্পের কাঁচামাল পলিমার, মেলামাইন পণ্যে ব্যবহৃত ডেকালকোম্যানিয়া ট্রান্সফার পেপার, প্লাস্টিক শিট মুদ্রণের গ্রেভার ছাপার কালি ও এতে ব্যবহৃত ইথাইল অ্যাসিটেট ও টলুইন, ইউরিয়া রেজিন, কয়্যারতন্ত্র, ইত্যাদি পণ্যে শুল্ক প্রত্যাহারের দাবি জানান।

এছাড়াও স্বয়ংক্রিয় মেশিন ব্যতিত তৈরিকৃত পাউরুটি, বিস্কুট, কেক, কুটির ও কারুশিল্পে মূসক প্রত্যাহারের প্রস্তাব দেয়া হয়।

একই সঙ্গে দেশীয় শিল্পকে রক্ষায় কিছু পণ্যের দাম বাড়ানোর আবেদন করা হয়। যেমন, বৈদ্যুতিক সুইচ, প্লাগ ও সকেট, ল্যাম্পহোল্ডার, ক্যাবল, এলইডি লাইটের যন্ত্রাংশ ইত্যাদি।

সংবাদ সম্মলনে কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ খাতের সংগঠন বাপার সভাপতি ফখরুল ইসলাম মুন্সী বলেন, ঋণের সুদ অনেক বেশি। ঋণে প্রসেসিং ফিসহ নানান ফি দিতে হয়। ঋণ নিতে যেয়ে অনেক হয়রানির শিকার হতে হয়।

তিনি বলেন, বিভিন্ন বাহিনীর জন্য ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। এসএমই খাত দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অথচ এ খাতের উদ্যোক্তারা প্রয়োজনীয় অর্থের অভাবে ব্যবসা করতে পারে না। তাই এই খাতের জন্য ‘এসএমই ব্যাংক’ প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।

এ সময় গার্মেন্টস অ্যাক্সেসোরিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, আগে তৈরি পোশাকের সহায়ক বুতাম, জিপার এই জাতীয় ক্ষুদ্র পণ্যগুলো আমদানি করা হতো। এতে অনেক অর্থ ও সময় ব্যয় হতো। কিন্তু বর্তমানে প্রায় ১৭শ ছোট ছোট কারখানা এসব পণ্য উৎপাদন করে পোশাক উৎপাদনকারীদের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি করছে। কিন্তু তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা দেয়া হলেও অ্যাক্সেসোরিজ পণ্যে দেয়া হয় না। যা এক ধরনের বৈষম্য।

সভাপতির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম বলেন, অর্থনীতির উন্নয়নে এসএমই খাতের অবদান অনেক বেশি। উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী সব প্রস্তাব গ্রহণ করা হয় না। প্রতি বছর ৭/৮ টি প্রস্তাব গ্রহণ করা হয়। আশা করি এ বছর এনবিআর এসএমই খাতকে গুরুত্ব দিবে।

Tags: ক্ষুদ্র উদ্যোক্তালিড নিউজশুল্ক প্রত্যাহার
Previous Post

৩২ দলের একাডেমি কাপ, ২০ জন পাবে উচ্চতর ট্রেনিং

Next Post

‘সুপার হিরো’র সেন্সর ঠেকাতে মন্ত্রণালয়ে চিঠি

Next Post

‘সুপার হিরো’র সেন্সর ঠেকাতে মন্ত্রণালয়ে চিঠি

বিশ্বকাপ ঘিরে ট্যাটু-যজ্ঞ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT