চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডে আকাশ থেকে পড়লো ৩০ কেজি ওজনের ধাতব বস্তু!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 পূর্বাহ্ন 22, মার্চ 2020
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রামের সীতাকুণ্ডে আকাশ থেকে উড়ে এসে কমপক্ষে ৩০ কেজি ওজনের একটি ধাতব বস্তু মাটিতে পড়েছে। মাটিতে পড়ার সাথে সাথেই সেটি আবার ৯ থেকে ১০ ফুট মাটিতে ডেবে যায়।

উদ্ধার করা ধাতব বস্তুটি সীতাকুণ্ড থানা পুলিশের কাছে রাখা হয়েছে।  এর গায়ে তে লাল এবং সাদা রঙের প্রলেপ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার দুপুর ২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্বহাসনাবাদ গ্রামের মিত্র বাড়ির পাশেই ধাতব বস্তুটি এসে পড়ে।

স্থানীয়রা বলছে, এটি আকাশ থেকেই পড়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। এরপরই ধাতব বস্তুর রহস্য উন্মোচনে তলব করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের-সিএমপি কাউন্টার টেররিজম ইউনিটকে।

সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন মোল্লা বলেন, ‘কাউন্টার টেররিজম ইউনিটের টিম এসেছিল।  তারা মাটির নিচ থেকে ধাতব বস্তু উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দিয়েছে। এখন সিআইডির টিম দিয়ে এটি পরীক্ষা করা হবে।  আসলে বস্তুটি কোথা থেকে এসে পড়েছে তা নিশ্চিত করে বলতে পারছি না।’

ঘটনাস্থলে যাওয়া কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ জানান, প্রথমে বলা হয়েছিল, এটি আকাশ থেকে পড়েছে। তাই ধারণা করা হয়েছিল হেলিকপ্টারের কোনো অংশ হতে পারে।  এমনকি বিমানের যন্ত্রও হতে পারে।  কিন্তু পরবর্তীতে মাটির নিচ থেকে তোলার পর দেখা গেলো একটি লোহার খণ্ড।  কিন্তু কোথা থেকে এসে এই খণ্ডটি এখানে পড়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সীতাকুণ্ডের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শম্পা রাণী সাহা গণমাধ্যমে জানিয়েছেন, বিষয়টি তারা তদন্ত করছে, কিভাবে এবং কোথা থেকে এই ধাতব বস্তুটি এসে পড়ল।

Tags: ধাতব বস্তুসীতাকুণ্ড
Previous Post

করোনা: জনতার কারফিউ কী?

Next Post

করোনা: কলকারখানা চালু রাখার সিদ্ধান্ত

Next Post

করোনা: কলকারখানা চালু রাখার সিদ্ধান্ত

শফিকুল ইসলাম কাজল

সিসিটিভি ফুটেজে নিখোঁজ সাংবাদিক কাজলের সর্বশেষ অবস্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT