চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিসিটিভি ফুটেজে নিখোঁজ সাংবাদিক কাজলের সর্বশেষ অবস্থান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:29 পূর্বাহ্ন 22, মার্চ 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শফিকুল ইসলাম কাজল

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হাতে থাকা সিসিটিভি ফুটেজে নিখোঁজ ফটো সাংবাদিক ও ‘পক্ষকাল’ ম্যাগাজিনের সম্পাদক শফিকুল ইসলাম কাজল সর্বশেষ কোথায় অবস্থান করছিলেন তা চিহ্নিত করা হয়েছে।

সংস্থাটি যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে তাতে দেখা যায়, নিখোঁজের আগে সাংবাদিক শফিকুল ইসলাম কাজল সর্বশেষ রাজধানী ঢাকার হাতিরপুল এলাকায় তার অফিসের সামনে অবস্থান করছিলেন।

নিখোঁজ সাংবাদিককে দ্রুত খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া ক্যাম্পেইনার সাদ হাম্মাদি।

সাংবাদিক কাজল কোথায়, কী অবস্থায় আছেন তা শিগগির বের করতে এবং যদি রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়ে থাকে তাহলে দেরি না করে তাকে মুক্তি দিতে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি। সাদ হাম্মাদি বলেন: সিসিটিভি ফুটেজে ধরা পড়া অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের সন্দেহজনক আচরণ স্পষ্টতই প্রমাণ করে কাজলের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরুর মাত্র একদিন পরই তাকে অনুসরণ করা হচ্ছিল। ওই দিনের পর থেকেই আর তার খোঁজ পাওয়া যায়নি।

গত ১০ মার্চ বিকেল ৪টা ১৪ মিনিটে মোটরবাইকে শফিকুল ইসলাম কাজল হাতিরপুলে মেহের টাওয়ারে তার অফিসে পৌঁছান। এরপর বাইকটির আশপাশে বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে প্রায় ৩ ঘণ্টা ধরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিকাল ৫টা ৫৯ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫ মিনিটের মধ্যে তিনজন ব্যক্তি আলাদা আলাদাভাবে মোটরবাইকটির কাছে যায় এবং অযাচিত হস্তক্ষেপ করে। এরপর ৬টা ১৯ মিনিটে কাজলকে অন্য এক ব্যক্তির সঙ্গে অফিস থেকে বের হয়ে নিজের বাইকের পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায়। পরে তিনি ফিরে আসেন এবং সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে একা বাইকে চড়ে চলে যান।

সেসময় তাকে সর্বশেষ দেখা যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত বছর মানবাধিকার সংগঠন ‘অধিকার’ অন্তত ৩৪ ব্যক্তির গুম হওয়ার অভিযোগ নথিবদ্ধ করেছে। এদের মধ্যে পরবর্তী সময়ে ৮ জনের মরদেহ পাওয়া গেছে, ১৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকি ৯ জনের ভাগ্য কী ঘটেছে তা এখনো জানা যায়নি।

নিখোঁজ হওয়ার আগের দিন ফেসবুকে ‘ভুল, আক্রমাণাত্মক ও অবমাননাকর’ বক্তব্য প্রচারের অভিযোগে এনে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Tags: কাজলশফিকুল ইসলাম কাজল
Previous Post

করোনা: কলকারখানা চালু রাখার সিদ্ধান্ত

Next Post

বাংলাদেশে ‘লকডাউনের’ কথা বলা হয়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post

বাংলাদেশে ‘লকডাউনের’ কথা বলা হয়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দিবালা করোনা আক্রান্ত, সংক্রমিত বান্ধবীও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT