চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়ামের আধ্যাত্মিক চেতনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 পূর্বাহ্ন 08, জুন 2017
in বাংলাদেশ
A A
সিয়ামের আধ্যাত্মিক চেতনা

সিয়ামের আধ্যাত্মিক চেতনা

সিয়াম মহান আল্লাহর সান্নিধ্য লাভের এক বিশেষ ইবাদত। সে কারণে সিয়াম সাধনার আধ্যাত্মিক কার্যকারিতা অনস্বীকার্য। নবী ও রাসূলগণ তাদের জীবনের বড় বড় নেয়ামত প্রাপ্তির সময়গুলোতে সিয়াম অবস্থায় ছিলেন, এমনটাই বিভিন্ন হাদীসে পাওয়া যায়।

হযরত মুসা (আ.)–এর কথাই যদি বলি। বিশেষ সান্নিধ্য প্রদান করার জন্য আল্লাহ পাক তাঁকে ‘তুর’ পাহাড়ে যেতে বললেন। ৩০ দিনের প্রাথমিক ওই সাধনা সিয়ামের অধ্যাত্বিক বৈশিষ্টের কারণে আরও ১০ দিন বাড়িয়ে ৪০ দিন করলেন এবং পুরো ৪০ দিনই তিনি সিয়াম অবস্থায় ছিলেন।

সহি বুখারীসহ হাদীসের কিতাবে বর্ণিত আছে, ‘সিয়াম পালনকারীর মুখের লালা আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও আরও বেশি সুগন্ধময়।’ এটা মূলত সিয়ামের আধ্যাত্বিক চেতনার ফসল। ইসলামের সকল ইবাদতের মধ্যেই আধ্যাত্বিক চেতনা বিদ্যমান এবং সঠিক আকিদা ও বিশ্বাস নিয়ে একজন ইমানদার যদি সাধনা চালিয়ে যান, তাহলে তার প্রাত্যহিক কর্মেও ঐ আধ্যাত্মিক চেতনার প্রতিফলন দেখা যায়।

এক সাহাবী সূরা ফাতিহা পড়ে একজন সাপে দংশন কার রোগীকে ফুঁ দেওয়ার কারণে ওই ব্যাক্তি আরোগ্য লাভ করেছেন বলে সহি বুখারীর হাদীসে পাওয়া যায়। আসলে আধ্যাত্বিকতার মূল ভিত্তি সঠিক আকিদা ও ইখলাস সমৃদ্ধ আমলের ওপর। একজন রোজাদার সারাদিন পানাহার পরিত্যাগ করে থাকা। নিভৃত্বে কোথাও খাবার গ্রহন করার সুযোগ থাকলেও সে তা করে না। কারণ সে বিশ্বাস করে আল্লাহ নিশ্চয় দেখছেন।

সর্বদ্রষ্টা মহান আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলায় পানাহার গ্রহন করতে। চরম ক্ষুধা-তৃষ্ণা সত্বেও সে পানাহার করে না ওই বিশ্বাসর কারণেই। ক্ষুধা তৃষ্ণার তীব্রতা থেকে তার আত্মার ঐ বিশ্বাসের গভীরতা ও শক্তি অনেক গুন বেশী বলেই সে সংযম পালন করে। সিয়ামের আধ্যাত্বিকতাটা এই জায়গায়ই। অদৃশ্য প্রভুর বিশ্বাসগত উপস্থিতির বীজ বপন করে দেয় বান্দার সিয়াম এবং অদৃশ্য প্রভুর প্রতি এই বিশ্বাস দীর্ঘ একমাস ক্রমান্বয়ে শক্তিশালী হয় যা অন্যান্য গুনাহ ও অপরাধ থেকে বেঁচে থাকার ক্ষেত্রেও নিয়ামক হিসেবে কাজ করে।

আর ইসলামে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপনই ইমানের শেষ কথা। পবিত্র কোরআনের শুরুতেই সে কারণেই ইমানদারের বৈশিষ্ট বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ‘যারা না দেখা বিষয় বস্তুর উপর বিশ্বাস করে।’ মূলত ইসলামের বিশ্বাসগত চেতনা অন্যান্য ধর্ম-বিশ্বাসের বস্তগত প্রেরণা থেকে অনেক বেশি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ। সিয়াম সাধনা মুমিনকে সেই চেতনায় শানিত করে জান্নাতে যাত্রী হওয়ার যোগ্যতা দান করে। আল্লাহর সান্নিধ্য লাভের পথে ক্রমান্বয়ে এগিয়ে দেয়। আল্লাহর সেই নিবিড় সান্নিধ্যের কথাই পবিত্র হাদীস শরীফে বিধৃত হয়েছে। রোজাদারের দুটি আনন্দ আছে-একটি ইফতারের সময় এবং অন্যটি প্রভুর সাথে মোলাকাতের সময়। (বুখারী) মহান আল্লাহর সান্নিধ্য লাভ করার সকলকে তাওফীক দান করুন। আমীন।

মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক উপাধ্যক্ষ, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা

Tags: আধ্যাত্মিকইবাদতচেতনাসিয়াম
Previous Post

ব্রিটেনে জাতীয় নির্বাচন আজ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

Next Post

ইফতারে মজাদার প্রন বল

Next Post
প্রন বল

ইফতারে মজাদার প্রন বল

আনারস

গাছের ছায়ায় আনারসের ফলন বাড়াতে পরীক্ষামূলক কর্মসূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT