চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিস্টার’-এ মুগ্ধ চীন, দর্শক টানছে না ‘গডজিলা ভার্সেস কং’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 পূর্বাহ্ন 06, এপ্রিল 2021
in বিনোদন
A A
Bangladeshi woman in urban setting with movie poster background. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর আমেরিকার থিয়েটারগুলোতে ‘গডজিলা ভার্সেস কং’-এর জয়জয়কার। মহামারীর মাঝে সবচেয়ে বেশি আয় করা ছবির খেতাব পেয়েছে এই ছবি। তবে চীনের বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারছে না ছবিটি। ‘গডজিলা ভার্সেস কং’-কে টপকে গেছে চীনের ছবি ‘সিস্টার’।

চীনের চিং মিং ফেস্টিভালের তিন দিনের ছুটিতে বক্স অফিসে ‘সিস্টার’ ছবির আয় ১০৭ মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। আর এই তিন দিনে ‘গডজিলা ভার্সেস কং’ আয় করতে পেরেছে মাত্র ৪৩.৫ মিলিয়ন ডলার।

সাংহাইয়ের চলচ্চিত্র সমালোচক জিয়াও ফুকিউ সোমবার ‘গ্লোবাল টাইমস’-এ দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘গডজিলা ভার্সেস কং-এর মতো ছবিগুলো চীনের দর্শকদের মুগ্ধ করতে পারে না। কারণ ছবিগুলো শুধুমাত্র চোখের প্রশান্তি দেয় ভিজুয়াল এফেক্টের মাধ্যমে। কোনো ভালো গল্প দিয়ে মানুষের মন ছুঁতে পারে না।’

তিনি আরও বলেন, ‘সিস্টার ছবিটি আবেগ, অনুভূতির গল্প নিয়ে তৈরি। একারণেই ছবিটি চায়নার বক্স অফিসে ‘গডজিলা ভার্সেস কং-কে ছাড়িয়ে গেছে।’

জানা গেছে, ‘সিস্টার’ ছবিটি মুক্তির মাত্র ছয় ঘণ্টা পার হতেই ‘গডজিলা ভার্সেস কং’-কে ছাড়িয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে। অথচ ‘গডজিলা ভার্সেস কং-এর অর্ধেক পর্দায় মুক্তি দেয়া হয়েছে ছবিটি।

‘সিস্টার’ ছবিটি ২৪ বছর বয়সের এক নারীর গল্প নিয়ে তৈরি হয়েছে। এক গাড়ি দুর্ঘটনায় বাবা মা দুজনকেই হারায় সে। নিজের জীবন অথবা ছোটভাইকে বড় করে তোলার দায়িত্ব নেয়ার মাঝে একটি বেছে নেয়ার কঠিন পরিস্থিতিতে পড়তে হয় তাকে।

Tags: গডজিলা ভার্সেস কংচীনলিড বিনোদন
Previous Post

পরকীয়ার জেরে স্বামী হত্যা, অর্ধগলিত লাশ মিললো সেপটিক ট্যাংকে

Next Post

কোভিড টেস্টের ফি দেওয়া যাচ্ছে ‘নগদ’-এ

Next Post
নগদে কোভিড টেস্টের ফি দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড টেস্টের ফি দেওয়া যাচ্ছে ‘নগদ’-এ

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় মৃতদেহ উদ্ধারকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও ৫ জনের লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT