চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: আরও ৫ জনের লাশ উদ্ধার

রুমন রেজা by রুমন রেজা
12:32 অপরাহ্ন 06, এপ্রিল 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় মৃতদেহ উদ্ধারকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এক শিশুসহ আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত লাশগুলো উদ্ধার হয়।

এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনাস্থলে মঙ্গলবার ভোর থেকে নয় বছর বয়সের এক শিশুসহ একে একে পাঁচটি মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা তিনটি উদ্ধার করলে খবর পেয়ে নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশ গিয়ে অপর দুইটি মরদেহ উদ্ধার করে।

নিখোঁজদের স্বজনরা এসে শনাক্ত করলে মরদেহগুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। এসময় স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।

গত রোববার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে সাবিত আল হাসান নামে লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে যায়। সাড়ে ছয়টার দিকে লঞ্চটি সদর উপজেলার কয়লাঘাট এলাকায় গেলে একটি বালুবাহি বাল্কহেডের (কার্গো) ধাক্কায় নদীতে তলিয়ে যায়।

সোমবার লঞ্চটি উদ্ধারসহ রাত পর্যন্ত ঘটনাস্থল থেকে ত্রিশজনের মরদেহ উদ্ধার করা হয়। লঞ্চডুবির ঘটনায় এখনো আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা দাবি করছেন।

Tags: লঞ্চডুবিলাশশীতলক্ষ্যা
Previous Post

কোভিড টেস্টের ফি দেওয়া যাচ্ছে ‘নগদ’-এ

Next Post

‘হাসির রাজা’ টেলি সামাদ চলে যাওয়ার দুই বছর

Next Post

'হাসির রাজা' টেলি সামাদ চলে যাওয়ার দুই বছর

চ্যানেল আই অনলাইন এর ক্ষতিগ্রস্ত সাইনবোর্ড, ভাঙচুরের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরে লকডাউনকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর, নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT