চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট পর্ব শেষেই যুবাদের চূড়ান্ত স্কোয়াড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 26, নভেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ যুব ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত, সিলেট পর্বের শেষ পর্যায়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩১ ক্রিকেটার নিয়ে সিলেটে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। বুধবার তারা নিজেদের মধ্যে খেলেছে প্রথম প্রস্তুতিমূলক ওয়ানডে। আরও চার ম্যাচ খেলার পর যুব দল চূড়ান্ত করে ফেলবেন নির্বাচকরা।

ফেব্রুয়ারির আগে অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ না থাকলেও দল গুছিয়ে ফেলবে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)। গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কায়সার জানালেন এমন কথাই।

‘বিশ্বজুড়ে করোনাভাইরাসের যে প্রকোপ, তাতে ছেলেরা কবে মাঠে নামতে পারবে তা এখনও বলা কঠিন। আমাদের তাড়াহুড়া নেই। তারপরও অনূর্ধ্ব-১৯ দল গঠন করে ফেলতে চাচ্ছি। সামনে হয়ত আমরা এভাবে টানা ক্যাম্প নাও করতে পারি। দল ছোট করে ম্যাচ খেলার উপর বেশি জোর দেয়া হবে। প্রস্তুতিতে আসতে পারে কিছুটা ভিন্নতা।’

‘সে কারণেই আমরা দলটা ছোট করব। সিলেটে দুই সপ্তাহের ক্যাম্প শেষে সেটা হবে। অনূর্ধ্ব-১৯ দল ১৮ সদস্যের হতে পারে।’ যোগ করেন তিনি।

সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ২০২২-এর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের জন্য নিজেদের তৈরি করতে একবছর সময় পাবে টাইগার যুবারা।

এই সময়ে দেশ ও দেশের বাইরে যুবাদের বেশ কয়েকটি সিরিজ খেলানোর ভাবনা আছে বিসিবির। কথা হচ্ছে কয়েকটি দেশের সঙ্গে। করোনা পরিস্থিতির কারণে চূড়ান্ত করা যাচ্ছে না একবছরের ক্রিকেট সূচি।

Tags: অনূর্ধ্ব-১৯ ক্রিকেটঅনূর্ধ্ব-১৯ দল
Previous Post

নিষ্প্রভ সাকিব, শান্তর ব্যাটে রাজশাহীর জয়

Next Post

ডিজিটাল উপায়ে তরুণদের ক্ষমতায়ন প্রয়োজন: শিক্ষামন্ত্রী

Next Post
শিক্ষামন্ত্রীর ভিডিও কনফারেন্সে অংশগ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল উপায়ে তরুণদের ক্ষমতায়ন প্রয়োজন: শিক্ষামন্ত্রী

দুই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার, পুলিশি জিজ্ঞাসাবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলাৎকারের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT