চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষ্প্রভ সাকিব, শান্তর ব্যাটে রাজশাহীর জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 26, নভেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
রাজশাহী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৪ ওভার হাত ঘুরিয়ে উইকেটের দেখা পেলেন না সাকিব আল হাসান। মাঝারি সংগ্রহ নিয়ে লড়াইও করতে পারল না জেমকন খুলনা। নাজমুল হোসেন শান্তর দারুণ ফিফটিতে মিনিস্টার গ্রুপ রাজশাহী পেল ৬ উইকেটের অনায়াস জয়।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল রাজশাহী। খুলনার দেয়া ১৪৭ রানের লক্ষ্য তারা টপকে যায় ৪ উইকেট হারিয়ে, ১৬ বল আগেই।

খুলনা-১৪৬/৬ (২০ ওভার), রাজশাহী-১৪৭/৪ (১৭.২ ওভার)

অধিনায়ক শান্ত ৩৪ বলে খেলেন ৫৫ রানের দুর্দান্ত ইনিংস। বাঁহাতি ওপেনার মারেন ছয়টি চার ও তিনটি ছক্কা। রনি তালুকদার ২৬ ও ফজলে মাহমুদ রাব্বি করেন ২৪ রান।

মোহাম্মদ আশরাফুল ২৪ ও নুরুল হাসান সোহান ১০ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন।

লেগ স্পিনার রিশাদ হোসেন নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন ও শহিদুল ইসলাম।

মেঘলা দিনে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ইমরুল কায়েসের (০) উইকেট হারায় মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। তিনে নামা সাকিবও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ফিরে যান ১২ রান করে।

এনামুল হক বিজয় আউট হন উইকেটে থিতু হয়ে। ওপেনারের ব্যাট থেকে আসে ২৫ রান।

জহুরুল ইসলাম (১) ও অধিনায়ক মাহমুদউল্লাহ দ্রুত সাজঘরে ফিরলে ৫১ রানে ৫ উইকেট হারায় দলটি। প্রথম ম্যাচে শেষ ওভার ৪ ছক্কায় ম্যাচ জেতানো আরিফুল হক আজও করেছেন দারুণ ব্যাটিং। ৩১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।

শামিম পাটোয়ারি করেন ৩৫ রান। আরিফুলের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে তারা যোগ করেন ৪৯ রান। শেষদিকে শহিদুল ইসলামের ১২ বলে ১৭ রানের ক্যামিও ইনিংসে দেড়শর কাছাকাছি সংগ্রহ গড়ে খুলনা।

মুকিদুল ইসলাম মুগ্ধ নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ইবাদত হোসেন, মেহেদী হাসান ও আরাফাত সানি।

Tags: খুলনা-রাজশাহীশান্তসাকিব
Previous Post

বিরক্ত মাহি, বললেন ‘পরিচালক তার কথা রাখেনি’

Next Post

সিলেট পর্ব শেষেই যুবাদের চূড়ান্ত স্কোয়াড

Next Post
বাংলাদেশ যুব ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত, সিলেট পর্বের শেষ পর্যায়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট পর্ব শেষেই যুবাদের চূড়ান্ত স্কোয়াড

শিক্ষামন্ত্রীর ভিডিও কনফারেন্সে অংশগ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল উপায়ে তরুণদের ক্ষমতায়ন প্রয়োজন: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT