চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ায় রুশ বিমান হামলা চলবে আরো ৪ মাস

নাফিস ইফতেখার by নাফিস ইফতেখার
7:45 অপরাহ্ন 02, অক্টোবর 2015
in আন্তর্জাতিক
A A

সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের বিরোধীদের ওপর বিমান হামলা আরও জোরদার করেছে রাশিয়া। পশ্চিমা বিশ্ব হামলায় সাধারণ মানুষের মৃত্যুর দাবি করলেও প্রথম থেকেই রাশিয়া একে আইএস জঙ্গিগোষ্ঠীর ওপর হামলা বলে আসছে।

সিরিয়া ইস্যুতে ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন রুশ ও ফরাসী প্রেসিডেন্ট।

বহুদিন ধরেই সিরিয়া ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের বন্ধু হিসেবে পরিচিত রাশিয়া। আইএস-এর ঘাঁটি জেনেও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা শক্তির মতো সিরিয়ায় কোনো সামরিক অভিযানের বিরুদ্ধে ছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

শেষ পর্যন্ত যখন রাশিয়া সিরিয়ায় আইএস বিরোধী বিমান হামলা চালালো তখন থেকেই সন্দেহের দৃষ্টি পশ্চিমাদের।

মানবাধিকার সংস্থা সিরিয়ান অবসারভেটরি জানিয়েছে, সিরিয়ার রাক্কায় আইএস-এর একটি ট্রেনিং ক্যাম্পে এক রুশ বিমান হামলায় কমপক্ষে ১২ জঙ্গির মৃত্যু হয়। তবে ভিন্নসুর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্কের।

তারা বলছে, আইএস-এর বিরুদ্ধে অভিযানের নামে রাশিয়া সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী শক্তিকে দমনের চেষ্টা করছে। আলেপ্পোসহ বিভিন্ন সিরীয় শহরে আসাদবিরোধী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র ওপর হামলারও অভিযোগ উঠেছে।

পশ্চিমাদের দাবি, রুশ অভিযানে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ; তাতে সহিংসতা কমবে না, বরং বাড়বে।

পশ্চিমাদের অভিযোগে বিচলিত নয় রাশিয়া। বৃহস্পতিবার থেকে কমপক্ষে ১২টি আইএস স্থাপনায় হামলার কথা জানানো হয়। রুশ পার্লামেন্টের বৈদেশিক সম্পর্ক কমিটির প্রধান অ্যালেক্সি পুশকভ বলেছেন, ৩-৪ মাস পর্যন্ত সিরিয়ায় বিমান হামলা চলতে পারে।

প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন ইস্যুতে আলোচনার কথা থাকলেও শুধু সিরিয়া ইস্যুতেই কথা হয়েছে ১ ঘণ্টা।

ওলাঁদ জানিয়েছেন, কী করে সিরিয়া ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার ব্যবধান ঘোচানো যায়, তাই ছিলো আলোচনার মূল অংশ জুড়ে।

Tags: রাশিয়ারাশিয়া-সিরিয়াসিরিয়া
Previous Post

দুই পুরস্কার নিয়ে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

Next Post

মুক্তি পেলো ‘দেহ স্টেশন’র গান

Next Post

মুক্তি পেলো ‘দেহ স্টেশন’র গান

আগামী বছরে শুরু হবে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT