চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:59 অপরাহ্ন 06, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

নবম দেখায় এসেছে প্রথম জয়। দশম দেখায় যদি দ্বিতীয় জয়টি মুঠোয় চলে আসে, তাহলে টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশের। বড় অর্জনের হাতছানি নিয়েই বৃহস্পতিবার রাজকোটে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। তৃতীয় ও শেষ ম্যাচ ১০ নভেম্বর, নাগপুরে।

দিল্লি জয়ের উদযাপন জমিয়ে রেখেছে বাংলাদেশ। রাজকোটেও একই ফলাফল হলে সিরিজ জয়ের উদযাপনে সেটি পুষিয়ে দিতে চাইবে টিম টাইগার্স।

রোববার অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারালেও সেভাবে উদযাপন করেনি টিম টাইগার্স। ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতানো মুশফিকুর রহিম ছিলেন শান্ত, স্বাভাবিক। পরে সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন, সিরিজ জিতলে দেখা যাবে ভিন্ন চিত্র।

অনেক চ্যালেঞ্জ থাকার পরও শুরুর ম্যাচেই দলীয় পারফরম্যান্সে পাওয়া জয় প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে অনেক। সাকিব-তামিম ছাড়াও বোলিং ও ব্যাটিংয়ে যে ইতিবাচক মনোভাবের প্রকাশ ঘটিয়েছেন টাইগার ক্রিকেটাররা, তার বন্দনা চলছে সর্বত্র।

ভারতের সংবাদমাধ্যমে অভিজ্ঞ মুশফিক তো বটেই, তরুণ আমিনুল-আফিফ-নাঈমদের অবদান ও সম্ভাবনার কথাও বলা হচ্ছে।

টি-টুয়েন্টিতে বছরটা ভালো যাচ্ছে না ভারতের। সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সবশেষ সিরিজে ড্র (১-১) করেছে তারা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবীয়দের তারা হোয়াইটওয়াশ (৩-০) করলেও ঘরের মাঠে তার আগে আগেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে (২-০)। যার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। বর্তমানে ভারত বিশ্বের পাঁচ নম্বর দল।

চারধাপ পিছিয়ে বাংলাদেশ দশ নম্বরে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স বেশ আশা জাগানিয়া। গত মাসেই ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ জেতা দলটি শক্তিশালী ভারতকে পেয়ে বলে-ব্যাটে জ্বলে উঠে পার্থক্য গড়েই তুলে নেয় জয়। খানিকটা ব্যাকফুটে থাকা ভারতকে আরও চাপে রাখার সুযোগ কতটা নিতে পারে বাংলাদেশ সেটিই এখন দেখার।

আইসিসির নিষেধাজ্ঞায় সাকিব আল হাসানকে হারিয়ে প্রথম ম্যাচে নামার আগে ‘আহত বাঘ’ ছিল বাংলাদেশ। দিল্লিতে হারের পর আতহ বাঘ এখন ভারত। রাজকোটে রোহিত শর্মার দল ঘুরে দাঁড়াতে দুর্দান্ত কিছু করতে চাইবে, সেটি আঁচ করতে পারছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

‘আমরা হয়তো কিছুটা হলেও আঁচ করতে পারছি, তারা শক্তভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আরও বেশি আগ্রাসী ক্রিকেট খেলতে চাইবে।’

‘ওরা মরিয়া হয়ে আছে, আমরাও কিন্তু মরিয়া হয়ে আছি। এটা অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য। আমরা প্রথমবারের মতো ভারতে একটা দ্বি-পাক্ষিক (টি-টুয়েন্টি) সিরিজ খেলতে এসেছি। যদি আমরা ভালো খেলে সিরিজটা জিততে পারি আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে এটি।’

ওয়ানডে সিরিজে একবার ভারতকে (২-১) হারিয়েছিল বাংলাদেশ। তবে সেটি ছিল দেশের মাটিতে ২০১৫ সালে। ভারতের মাটিতে ভারতকে ম্যাচে হারানোর অভিজ্ঞতা প্রথম হয়েছে চলতি সিরিজেই। দিল্লির পর রাজকোটেও দলীয় প্রচেষ্টায় সামর্থ্যের প্রমাণ দিতে পারলে যোগ হবে সাফল্যের নতুন পালক, বাংলাদেশ নাম লেখাবে বড় অর্জনে।

Tags: বাংলাদেশ-ভারত টি-টুয়েন্টিলিড স্পোর্টস
Previous Post

মাথা গোঁজার ঠাঁই খুঁজতে বেকায়দায় আফগান ‘দৈত্য’ সমর্থক!

Next Post

বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Next Post

বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিয়ামের আরেক নায়িকা মডেল হীরা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT